তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মে মাসে বাড়বে নাকি কমবে, সে বিষয়ে জানা যাবে আজ। রবিবার (৪ মে) বিকেলে এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ২০২৫ সালের মে মাসের কন্ট্রাক্ট প্রাইস (CP) অনুযায়ী, চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে এলপিজির মূল্য সমন্বয় করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এ সংক্রান্ত নির্দেশনা রোববার বিকেল ৪টায় প্রকাশ করা হবে।এর আগে, গত ৬ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে মূল্য নির্দেশনা জারি করে। তারও আগে, ৩ মার্চ ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারি মাসে এই সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ৪৭৮ টাকা।২০২৫ সালের জানুয়ারির শুরুতে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হলেও, ১৪ জানুয়ারি তা ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়। ওই দিন এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হয়েছিল।২০২৪ সালে এলপিজির মোট ১১ দফা দামে পরিবর্তন এসেছে। এর মধ্যে ৪ দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়, আর ৭ দফায় বাড়ানো হয়। মূল্যবৃদ্ধি দেখা গেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। অন্যদিকে দাম কমেছে এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববি’র শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা
ববি’র শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা

এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘বারে বারে মামলা, এবার গদি সামলা’, ‘ক্যাম্পাস আমার গোল্লায় যায়, ভিসি কেন Read more

বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা
বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।গত শনিবার Read more

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৫ আগস্ট) রাত Read more

লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের Read more

রাশিয়ায় এতো আয়োজন করে নির্বাচনের প্রয়োজন হচ্ছে কেন?
রাশিয়ায় এতো আয়োজন করে   নির্বাচনের প্রয়োজন হচ্ছে কেন?

রাশিয়ায় তিন দিন ব্যাপি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকেরই বিশ্বাস এটা আগে থেকেই চূড়ান্ত যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই জিতবেন Read more

এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে: সারজিস আলম
এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আইনগত কোনো বাধা না থাকায় নির্বাচন কমিশনকে অবশ্যই জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন