দক্ষিণ সুদানের উত্তরের শহর ওল্ড ফ্যাঙ্গাকে চালানো এক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। শনিবার (৩ মে) প্রকাশিত এক বিবৃতিতে এমএসএফ জানায়, হামলায় শহরের শেষ কার্যকর হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। খবর আল জাজিরাসংস্থাটি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আহ্বান জানিয়েছে, বোমাবর্ষণ বন্ধ করুন, বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে রক্ষা করুন।এ হামলার পেছনে কারা ছিল, বা কেন হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করা হলো-তা স্পষ্ট নয়। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনার কিছুক্ষণ পর কাছের বাজারেও হামলা চালানো হয়, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়ায়।দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট সালভা কির ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার-এর অনুগত বাহিনীর মধ্যে পুরনো শত্রুতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। বিশেষ করে নুয়ের জনগোষ্ঠী অধ্যুষিত ফ্যাঙ্গাক অঞ্চলে, যা ঐতিহ্যগতভাবে মাশারের ঘাঁটি হিসেবে পরিচিত।জাতিসংঘ ও পশ্চিমা কূটনৈতিকরা আশঙ্কা করছেন, দেশটি আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দূতাবাস এক যৌথ বিবৃতিতে সম্প্রতি সতর্ক করেছে, দক্ষিণ সুদানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে অবনতির দিকে যাচ্ছে। তারা প্রেসিডেন্ট কিরকে মাশারকে মুক্তি দিয়ে সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে।২০১১ সালে স্বাধীনতা লাভের পর দক্ষিণ সুদান ২০১৩ সালেই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ডিনকা ও নুয়ের জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজন এবং নেতৃত্বের দ্বন্দ্বে প্রাণ হারায় ৪০ হাজারের বেশি মানুষ। যদিও ২০১৮ সালে শান্তিচুক্তি ও জাতীয় ঐক্য সরকার গঠিত হয়, বর্তমানে পরিস্থিতি আবারো অস্থিতিশীল হয়ে উঠছে। ২০২৩ সালে নির্ধারিত সাধারণ নির্বাচন ইতোমধ্যেই দুইবার পিছিয়েছে, এবং ২০২৬ সালের আগে নির্বাচনের সম্ভাবনা নেই।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমকালো আয়োজনে সিজেএফবি অ্যাওয়ার্ড প্রদান
জমকালো আয়োজনে সিজেএফবি অ্যাওয়ার্ড প্রদান

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। গত Read more

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ গ্রেপ্তার
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া Read more

বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

জীবননগর উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। এ বছর প্রাকৃতিক দুর্যোগ কম এবং ধানে তেমন কোনো Read more

৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদির পথে প্রথম ফ্লাইট
৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদির পথে প্রথম ফ্লাইট

সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট। প্রথম এই ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী রয়েছেন।সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে Read more

আমরা দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই: আলী রীয়াজ
আমরা দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই।আজ শনিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন