চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরানা পল্টনের বহুতল ভবন সাব্বির টাওয়ারের ছাদে লাগা আগুন।শনিবার (৪ মে) রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহউদ্দিন আহমেদ। এর আগে রাত সাড়ে ৮টার দিকে ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটে।এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে ঘটনাটি তদন্তে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি আরও জানান, আগুন পুরোপুরি নির্বাপণের কাজ এখনও চলমান রয়েছে।এছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যায়নি। যদিও আগুন লাগার কারণ জানানো হয়নি।ফায়ার সার্ভিস জানায়, বহুতল ভবন সাব্বির টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। এর আগে রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শী এবং ভবনটির ব্যবসায়ীরা জানান, ১১তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে জানিয়ে তারা জানান, সন্ধ্যা ৬টায় একবার শর্টসার্কিটের ঘটনা ঘটে। যেটি তাৎক্ষণিকভাবে মিস্ত্রি এনে ঠিক করা হয়। কিন্তু পরবর্তীতে ৮টা ২০ থেকে ২৫ এর দিকে আবারও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল। সেখানেই আগুনের ঘটনা ঘটে। ছাদে কারখানার টিন থাকায় আগুন নেভাতে ভোগান্তি পোহাতে হয়। পাশের মসজিদ থেকে পানি নেয়া হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি
ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি

চলছে বড়দিনের ছুটি। এই সময়ে ফুটবলাররা দলের ক্যাম্প ছেড়ে ছুটে যান নিজ নিজ পরিবারের কাছে। তবে বড়দিনের আনন্দে যাতে খেলোয়াড়রা Read more

বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প

ইরান আবারও নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা Read more

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন।শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ Read more

বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। রাজশাহী মুখোমুখি হবে রংপুরের। দিনের আরেক ম্যাচে খেলবে ঢাকা ও নোয়াখালী। এছাড়া বিগ ব্যাশ লিগে Read more

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  ডায়মন্ডের আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন