ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ বরাবরই গিয়ে পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনে। বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের ওপর চাপ বাড়ে প্রতিবারই। ২০১৬ সালে উরির হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানি শিল্পীদের ওপর জারি করা হয় নিষেধাজ্ঞা, যা বহাল ছিল ২০২৩ সাল পর্যন্ত। চলটি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। এ ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। পরিস্থিতির প্রতিক্রিয়ায় আবারও আঙুল তোলা হচ্ছে পাকিস্তানি শিল্পীদের দিকে।এনডিটিটি’র এক প্রতিবেদন থেকে জানা যায়, এ সময় বলিউডে মুক্তির অপেক্ষায় থাকা ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ আটকে দেয়া হয়। হানিয়া আমিরের অভিনয় করার কথা ছিল দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ‘সর্দারজি থ্রি’-তে, সেই প্রকল্পও পড়ে গেছে অনিশ্চয়তায়। শুধু তাই নয়, আলি জাফর, সজল আলী, ইকরা আজিজ, ইমরান আব্বাসসহ একাধিক পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেয়া হয়েছে।অন্যদিকে, গুজব উঠেছে অভিনেত্রী হানিয়া আমির নাকি কাশ্মীর হামলার পেছনে পাকিস্তানি সেনাবাহিনীর সংশ্লিষ্টতার কথা বলেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ জানিয়েছেন। এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন হানিয়া। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি আমার নামে একটি মিথ্যা বিবৃতি ছড়ানো হয়েছে। আমি এমন কিছু বলিনি। পুরো বিষয়টি সাজানো এবং বিভ্রান্তিকর।’তিনি  আরও বলেন, ‘এটা খুবই সংবেদনশীল সময়। যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত। এ ঘটনায় সমবেদনা প্রয়োজন, রাজনৈতিক দোষারোপ নয়। সন্ত্রাসীদের কাজের দায় কোনো দেশ বা তার সাধারণ নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়। প্রমাণ ছাড়া দোষারোপ বিভাজন আরও বাড়িয়ে তোলে।’সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও তথ্য বিকৃতির যে ধারা চলছে, তার বিপরীতে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হানিয়া আমির। এই সময় অভিনেত্রীকে শান্ত থাকতে বলছেন তার ভক্তরা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী

৩ এপ্রিল (২০২৫) থেকে চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। কিন্তু ১০ হাজার বাংলাদেশির হজ গমন অনিশ্চয়তার Read more

কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক
কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক

গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কাশিমপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিলন হোসেনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (৭ Read more

চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি চেয়ে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সন্মেলন করেছেন। ভুক্তভোগী নারী সোহেল রানা চয়েন নামের এক ছেলেকে বিয়ে Read more

খানসামায় প্রকাশ্য জুয়া খেলার সময় ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
খানসামায় প্রকাশ্য জুয়া খেলার সময় ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাসের সরকার (৩২) এবং আব্দুর নূর (২৮) Read more

কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার
কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার

হঠাৎ আকস্মিক এক সফরে কক্সবাজারের উখিয়ায় অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ শীর্ষস্থানীয় নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার Read more

সব দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির
সব দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির

সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন