যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়েছে।শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার (৫ মে) দেশে আসবেন। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।এর আগে শুক্রবার (২ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ইনশাআল্লাহ  চার মাস পর ম্যাডাম আগামী ৫ মে (সোমবার)  সকালে দেশে ফিরবেন। আমরা যতদূর জানি ওনার সঙ্গে দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।এসময় কেমন আছেন খালেদা জিয়া– জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আলহামদুলিল্লাহ আগের চাইতে ডেফিনেটলি ভালো আছেন।কীভাবে দেশে ফিরবেন সে বিষয়ে তিনি বলেন, ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল কারণে… সেজন্য ম্যাডাম ঠিক করেছেন ওইটা (এয়ার অ্যাম্বুলেন্স) যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন।তিনি আরও বলেন, বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ মে উনি রওনা হলে ইনশাআল্লাহ পরদিন (৫ মে) সকালে দেশে এসে পৌঁছাবেন।এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি বলেন, ম্যাডামের বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাকে সবকিছু জানানো হয়েছে।লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি জানিয়ে গত সপ্তাহে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি শুরু করে।প্রসঙ্গত, খালেদা জিয়া ২০১৮ সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনা মহামারির সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। তবে তিনি কার্যত গৃহবন্দি ছিলেন।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।এরপর এ বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন
কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় 'পথের সাথী' পরিবহনে আধিপত্য বিস্তারকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, প্রতারক ও কোম্পানির টাকা আত্মসাতকারী আব্দুস সামাদের গ্রেফতার ও বিচারের দাবিতে Read more

পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক
পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক

চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্থের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা ও কর্মচারীর Read more

চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ কন্ট্রোল রুম Read more

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে দুইটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড Read more

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে ফতেহপুরসহ আশপাশের Read more

কাজী রিয়াজের ১৩ বছরের নিরলস পরিশ্রমে মানবতার প্রতীক ‘মাস্তুল ফাউন্ডেশন’
কাজী রিয়াজের ১৩ বছরের নিরলস পরিশ্রমে মানবতার প্রতীক ‘মাস্তুল ফাউন্ডেশন’

বাংলাদেশের স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান ‘মাস্তুল ফাউন্ডেশন’ সফলভাবে ১২ বছর পূর্ণ করে আজ ১৩তম বর্ষে পদার্পণ করেছে। করোনা কালীন সময় থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন