আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে। এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’ উপলক্ষে রবিবার (৪ মে) সকাল ১০টায় (মেঘমালা, মাইডাস সেন্টার) ধানমন্ডিতে ইউনেস্কো ঢাকা অফিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।‘ব্রেফ নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়াও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করবেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নিকোলাস উইকস, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ সাংবাদিকেরা এবং সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ (৩ মে) দুপুর ৩টায় ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য এর অডিটরিয়ামে ‘বাংলাদেশ আফটার দ্য মনসুন আপরাইজিং: দ্য মিডিয়া ল্যান্ডস্ক্যাপ’ শীর্ষক একটি সিম্পোজিয়াম আয়োজন করছে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। এতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও গবেষকরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র
মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র

বন্দরনগরী চট্টগ্রামের নিকটবর্তী উপজেলা আনোয়ারা। এই উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রাম। এই গ্রামের পাশেই মাঝারি উচ্চতার একটি টিলা। পাঁচ মিনিটের Read more

দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় থার্টিফাস্ট নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে। কৌশলে Read more

যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!
যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!

যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ইবনেসিনা Read more

চিকিৎসায় ৫০% ছাড় পাবেন হাবিপ্রবি শিক্ষার্থীরা
চিকিৎসায় ৫০% ছাড় পাবেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা রংপুরের মাউন্ট প্যাসিফিক হাসপাতালে সকল ধরনের মেডিকেল টেস্টের ওপর ৫০% ছাড়ে Read more

ঈদে কারাবন্দিদের জন্য ৩ দিনের বিশেষ আয়োজন
ঈদে কারাবন্দিদের জন্য ৩ দিনের বিশেষ আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাবন্দিদের জন্য ৩ দিনব্যাপী বিশেষ খাবার ও বিনোদনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকাসহ বিভাগের ১৭টি Read more

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জন রিমান্ডে
গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জন রিমান্ডে

গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন