কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ পড়েন নববধূ লাভনী আক্তার (২০)।ফুলশয্যা রাতেই বরের মৃত্যুর বিষয়টি কোন ভাবেই মেনে নিতে পারছেন না নববধূ। ভাগ্যের নিমর্ম পরিহাস শেষ পর্যন্ত বাকরুদ্ধ হয়ে ফুলশয্যা রাতেই বরে মরদেহের পাশে বসে অপলক দৃষ্টিতে চাপা কষ্টের ছাপ নিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে নববধূ তার জীবনের স্বরনীয় রাতটি কাটিয়ে দেন। শুক্রবার বিকালে মেহেদী মাখা হাত, পড়নে লাল শাড়ি ও অশ্রু ভেজা চোখের অপলক দৃষ্টিতে শেষ বারের মতো মৃত বর (স্বামী)কে বিদায় জানালেন নববধূ লাভনী আক্তার। জানা গেছে,  বৃহস্পতিবার (১মে) দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তার (২০) এর সাথে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউট এর সাথে বিয়ে সম্পন্ন হয়। বিয়ে অনুষ্ঠানে বৃহস্পতিবার সারাদিন দুই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে আপ্যায়নসহ নানা আনন্দ ও উৎসব চলছিল। বরের বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশিদের খাওয়া-দাওয়াও শেষে আত্মীয় স্বজনরাও অনেকেই বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নববধূ মেহেদী মাখা হাত, পড়নে লাল শাড়ি পড়িয়ে বাসর (ফুলশয্যা) রাতে বিছানায় বসে বরের জন্য অপেক্ষা করছিল। রব খালেকুজ্জামান ডিউট বাড়িতে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা শেষে রাত ১২ টার দিকে বাসর ঘরে প্রবেশ করে নববধূর কাছে এক গ্লাস পানি চান এবং পানি চাওয়া মুহূর্তে চিৎকার দিয়ে মেজোতে পড়ে যান। পরে নববধূর আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে বর ডিউটকে ডাকা ডাকি করেও কোন সাড়াশব্দ নেই। পরে বাড়ীর লোকজন নিশ্চিত হন হৃদরোগে তার মৃত্যু হয়েছে। নববধুর চাচা সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, জামাই খালেকুজ্জামান ডিউট প্রায় ১৮  বছর আগে প্রথম বিয়ে করেছেন। তার পূর্বের স্ত্রী জান্নাতি আক্তার মুক্তা। তার ঘরে ১ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ায় বৃহস্পতিবার আমার ভাতিজির সাথে বিয়ে সম্পন্ন হয়েছে। কে জানতো বিয়ের রাতেই আমার জামাইয়ের মৃত্যু হবে। অল্প বয়সে আমার ভাতিজি বিধবা হলেন। বিষয়টি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। সবই নিয়তির খেলা।  শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল  জানান, প্রধান শিক্ষক খালেকুজ্জামান ডিউট এর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়তির ওপরে তো কারো হাত নেই। তবে এমন হৃদয় বিদারক ঘটনা খুবই কম দেখা যায়। বাসর রাতেই স্ত্রী বিধবা ! খুবই কষ্টদায়ক ঘটনা। শুক্রবার বিকাল ৩ টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন  হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু ক্যারিবিয়দের
জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু ক্যারিবিয়দের

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

ইরানে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর, আতঙ্কে গুপ্তচররা
ইরানে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর, আতঙ্কে গুপ্তচররা

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণ পেলেই মৃত্যুদণ্ডের সাঁজা দেওয়া হচ্ছে ইরানে। বিশেষ করে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের Read more

ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী
ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ছয় জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) Read more

বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ
বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ

নগরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে ২০১৫ সালে আড়াই কোটিরও বেশি টাকা ব্যয়ে বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন স্থানে এবং সড়কের Read more

ড. মুহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলা বাতিল করল হাইকোর্ট
ড. মুহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলা বাতিল করল হাইকোর্ট

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন