টানা দুই দিন ছুটি চললেও ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, ১৬২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে।শুক্রবার (০২ মে) সকাল ১০টার সময় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।আইকিউএয়ারের দেওয়া তথ্য মতে, তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ শহর, স্কোর ২৮৯ এবং ১৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি।আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’
পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে খুনোখুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে Read more

রিশালে যৌথ অভিযানে ১৬ মণ জাটকা জব্দ
রিশালে যৌথ অভিযানে ১৬ মণ জাটকা জব্দ

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ১৬ মণ জাটকাসহ একটি ট্রলার Read more

আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আজ Read more

মেঘনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
মেঘনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর ও নলচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মেঘনা উপজেলা Read more

ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমন পীড়ন চালালে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তেহরানের সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত Read more

মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা
মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুরের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহিমের রেস্টুরেন্টের ভেতর খুপড়ি ঘরের ভেতর এক যুবতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন