ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন নামে এই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজানের বরাত দিয়ে জানানো হয়, ২০২০ সাল থেকে ২ বছর ধরে মোসাদের জন্য লজিস্টিক, প্রযুক্তিগত ও অভিযানিক সহায়তা দিয়েছেন তিনি।২০২২ সালের মে মাসে তেহরানে ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর কর্নেল সাইয়্যাদ খোদাইকে হত্যার ঘটনায় লাঙ্গারনেশিনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। খোদাই বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, এই হত্যাকাণ্ডের দায় ইসরাইল স্বীকার করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। মিজান জানান, লাঙ্গারনেশিন খোদাইয়ের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি মোটরসাইকেল কিনেছিলেন এবং হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসপাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি শিল্প স্থাপনায় হামলার সমর্থনের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।ইরান দাবি করেছে, এই অভিযানের সঙ্গে লাঙ্গারনেশিনের যোগসূত্র প্রমাণে ব্যাপক গোয়েন্দা ও প্রযুক্তিগত প্রমাণ রয়েছে এবং তিনি তার সম্পৃক্ততা পুরোপুরি স্বীকার করেছেন। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)-এর প্রধান মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, লাঙ্গারনেশিনকে নির্যাতনের মাধ্যমে জবানবন্দি আদায় করে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি এফপিকে বলেন, ইরানি কর্তৃপক্ষের ফাঁসির মেশিন প্রতিদিন ত্বরান্বিত হচ্ছে, আরও বেশি মানুষের প্রাণ নিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আবদুররহমান বোরুমন্দ সেন্টার জানায়, বিচারক আবোলগাসেম সালাভাতির আদালতে লাঙ্গারনেশিনের বিচার হয়েছে, যিনি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কুখ্যাত এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। সংগঠনটি বলেছে, লাঙ্গারনেশিন সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’
পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’

হরমুজ প্রণালি নিয়ে আরও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি খুলে দিতে সাহায্য চাওয়ার পর তা নাকচ Read more

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন Read more

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী
রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার Read more

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) নিজ Read more

রাতের আঁধারে ‘উষ্ণতা’ নিয়ে এতিমদের দুয়ারে পুঠিয়ার ইউএনও
রাতের আঁধারে ‘উষ্ণতা’ নিয়ে এতিমদের দুয়ারে পুঠিয়ার ইউএনও

তিব্র শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে এতিম ও অসহায় শিশুদের দুয়ারে ছুটছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন