ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার চানমনি পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, মাস দুয়েক আগে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের কয়েকজনের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে বুধবার রাতে দুই পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়ায়। তবে কারা এই সংঘর্ষে নেতৃত্ব দিয়েছে তা এখনো জানা যায়নি।পুলিশ, সেনাবাহিনীর সহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকে ওই গ্রামের লোকজন গা ঢাকা দিয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার

ঝিনাইদহে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে তার হাত, Read more

কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৯ কেজি গাঁজা ও ১,৭০৫ পিস ইয়াবা উদ্ধার
কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৯ কেজি গাঁজা ও ১,৭০৫ পিস ইয়াবা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ কেজি গাঁজা, ১,৭০৫ পিস ইয়াবা ও ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকা উদ্ধার Read more

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে Read more

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সঙ্গে পুলিশের মতবিনিময়
বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সঙ্গে পুলিশের মতবিনিময়

পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে মতবিনিময় করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। Read more

মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১
মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৬টি বিদেশি কাঁচের মদের বোতলসহ আব্দুল কাইয়ুম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৭ জুলাই) Read more

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন