মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকাল চারটা পযর্ন্ত কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা।বিএসটিআই কুমিল্লা কার্যালয় জানায়, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে বরুড়ার কলেজ রোড এলাকায় অবস্থিত মেসার্স শ্যামল স্টোরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় বরুড়া বাজার এলাকায় অবস্থিত লোকনাথ ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ফেমাস সুপার শপকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া বরুড়ার তলাগ্রাম এলাকায় অবস্থিত মিষ্টিমুখ নামক প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফারমান্টেড মিল্ক পণ্য উৎপাদন বিক্রি ও বাজারজাত করে আসছিলো।এসময় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাচিষ্ট্রেট নু এমং মারমা মং এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লার কর্মকর্তা মোঃ ইকবাল আহম্মেদ, পরিদর্শক (মেট্রোলজি) মো: হাফিজুর রহমানসহ অন্যরা।বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লার বরুড়া উপজেলার চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!
কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!

জাতীয় নির্বাচন, জেলা ও উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ব্যবসায়ী সমিতির নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনের সঙ্গে দেশের মানুষ বেশ পরিচিত। Read more

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার Read more

ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়
ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি Read more

পরকীয়ার সন্দেহ, স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন স্ত্রী
পরকীয়ার সন্দেহ, স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন স্ত্রী

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন— এই সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছেন স্ত্রী। ভারতের ঝাড়খণ্ড জেলার সেরাইকেলা-খারসোয়ান জেলায় ঘটেছে এই Read more

আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার Read more

শান্তিপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু
শান্তিপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নানা অপরাধে জড়িত থাকায় গত ১০ মাসে বিএনপির প্রায় সাড়ে ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন