মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী ছেলেকে ব্রীজ থেকে ফেলে নদীতে ভাসিয়ে হত্যা করলেন এক মা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় আড়িয়াল খাঁ সেতুর ওপর এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই এক নারী তার দুই সন্তানকে নিয়ে সেতুর রেলিংয়ের ওপর বসে ছিলেন। সন্ধ্যায় চলাচল কমে গেলে তিনি হঠাৎ করে প্রতিবন্ধী ছেলেটিকে নদীতে ফেলে দেন। পরে স্থানীয়রা ওই নারীকে আটক করেন। জানা গেছে, ওই নারীর নাম রিজিয়া বেগম (৪৫)। স্বামী মৃত আজগর হাওলাদার-এর স্ত্রী  রিজিয়া বেগম বলেন, নদীতে ফেলে দেওয়া ছেলে নাসির উদ্দিন (১৫) জন্ম থেকেই প্রতিবন্ধী। স্বামী মারা যাওয়ার পর সংসারের বোঝা তিনি আর সহ্য করতে পারছিলেন না।ঘটনার প্রত্যক্ষদর্শী আইসক্রিম বিক্রেতা নুর আলম বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানালে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান শিল্পীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিজিয়া বেগম ও তার মেয়েকে পুলিশি হেফাজতে নেয়।এ বিষয়ে শিবচর থানার ওসি মো. রতন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার
ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ৫টি দুর্ঘটনায় চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রতিটি লাশ বিনা ময়নাতদন্তে Read more

নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ
নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ

নেত্রকোনা জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৩১ জন Read more

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চলতি বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি সরকারি প্রাইমারী স্কুলের মেঝেতে জমেছে ১ ফুট পানি। Read more

এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি
এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি

কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার হত্যার হুমকি পেয়েছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন