দেশীয় কচুরমুখি এখনো উঠতে কিছুদিন দেরী রয়েছে তাই দেশের বাজারে চাহিদা থাকায় এগারো মাস বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি মৌসুমে প্রথমবারের ভারত থেকে কচুরমুখি আমদানি হয়েছে। প্রথমবারের মত টেস্ট স্বরুপ অল্প পরিমানে আমদানি হয়েছে দেশের বাজারে চাহিদা ও দাম ভালো থাকলে পরবর্তীতে আমদানির পরিমান বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় ভারত থেকে একটি মিনি পিকআপ আমদানিকৃত কচুর মুখি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। হিলির রোশনি ট্রেডার্স নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এই কচুর মুখি আমদানি করেছে। ভারতের মধ্যপ্রদেশ অঞ্চল থেকে কচুরমুখি আমদানি করা হচ্ছে। সর্বশেষ বন্দর দিয়ে গত বছরের ১৩ মে কচুরমুখি আমদানি করা হয়েছিল।আমদানিকৃত কচুরমুখি খালাসের দায়ীত্বে নিয়োজিত লিয়াকত আ্যন্ড কোং সিআ্যন্ডএফ এজেন্ট এর মালিক মুশপিুকর রহমান বলেন, আমাদের দেশে যে কচুরমুখি সেটি এখনো উঠতে দেরী রয়েছে। এছাড়া ভারতের কচুরমুখি খেতেও বেশ ভালো যার কারনে দেশের বাজারে চাহিদা থাকায় আমার আমদানিকাকর রোশনি ট্রেডার্স ভারতের মধ্য প্রদেশ থেকে কচুরমুখি আমদানি করেছেন। আজকেই এই মৌসুমে প্রথমবারের মত হিলি স্থলবন্দর দিয়ে কচুর মুখি আমদানি হয়েছে। আজ ভারত থেকে একটি ট্রাকে প্রায় ১২ টন কচুরমুখি আমদানি হয়েছে। ইতোমধ্যেই আমদানিকৃত কচুরমুখি ছাড়করনের জন্য বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরিক্ষন শুল্কায়ন কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়েছে। এর পর আরোপিত শুল্ক পরিশোধ স্বাপেক্ষে আউটপাশ সম্পুর্ন করে বন্দর থেকে খালাস করে আমদানিকারককে বুঝিয়ে দেওয়া হবে। আমদানিকৃত কচুরমুখি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। এসব কচুরমুখি ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, চলতি মৌসুমে আজকেই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুরমুখি আমদানি করা হয়েছে। রোশনি ট্রেডার্স নামের আমদানিকারক এই কচুরমুখি আমদানি করেছেন। এরপরে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের দপ্তরে আবেদন করেছেন। আমদানিকৃত কচুরমুখি পরীক্ষা-নীরিক্ষা করে সনদ প্রদান করা হবে। এরপর কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে কচুরমুখি ছাড়করন করবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান

গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান Read more

টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে তাসলিমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার Read more

ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা
ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন