কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। জেলার কুমারখালীতে মাঠে ধান কাটার সময় এক কৃষক এবং মিরপুর উপজেলায় স্টিয়ারিং টলি চালক নিহত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দি‌কে উপজেলার কয়া ইউনিয়‌নের সুলতানপুর পদ্মার চরে ধান কাটার সময় বজ্রপাতে জহুরুল ইসলাম মৃধা (৪৫) নামের এক কৃষক নিহত হয়। সে একই গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে।নিহতের ভা‌তিজা আনোয়ার ক‌বির বকুল জানান, সকালে শ্রমিকদের নিয়ে ধান কাটতে বাড়ি থেকে পদ্মার ধারে অব‌স্থিত নিজ জ‌মি‌তে যান জহুরুল। সকাল‌ থে‌কেই গু‌ড়ি গু‌ড়ি বৃ‌ষ্টি পড়‌ছিল। বেলা ১২টার‌ দি‌কে বিরূপ আবহাওয়ার ম‌ধ্যে হঠাৎ বজ্রপাত হ‌লে তি‌নি মা‌ঠে প‌ড়ে যান। এ সময় অন্যন্য কৃষকরা উদ্ধার ক‌রে স্থানীয় চি‌কিৎকের কা‌ছে নি‌য়ে গে‌লে তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।অন্যদিকে বেলা পৌনে ১টার সময় জেলার মিরপুর উপজেলার ছাইবাড়ীয়ার বিলে ধান নিয়ে আসাতে গেলে বজ্রপাতে আব্দুল কুদ্দুস টুল (২৮) নামের স্টিয়ারিং টলি চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল কুদ্দুস বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিন ওরফে মফেজের ছেলে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্টিয়ারিং টলি চালকের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ৭ দিনে ৬ হত্যাকাণ্ড, জনমনে উদ্বেগ
যশোরে ৭ দিনে ৬ হত্যাকাণ্ড, জনমনে উদ্বেগ

যশোরে হত্যার ঘটনা বেড়েই চলেছে। গত ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ৭ দিনে জেলায় ৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বজনের Read more

ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি

দীর্ঘ ১৪ বছর পর ভারতের মাটিতে পা রেখেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। গত ১৫ ডিসেম্বর ভারতের ৪টি বড় শহরে Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার Read more

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের Read more

বাক প্রতিবন্ধী বৃদ্ধার ঘরটাও ভেঙে দিল ওরা
বাক প্রতিবন্ধী বৃদ্ধার ঘরটাও ভেঙে দিল ওরা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের ষাটোর্ধ্ব বাক প্রতিবন্ধী বৃদ্ধা ঝর্ণা  বেগম। বয়সের ভারে ন্যুব্জ হলেও স্বামীর মৃত্যুর পরে অভাবের সংসারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন