বাংলাদেশে সবচেয়ে শ্রমিক সমাজ অবহেলিত বলে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, বাজারমূল্যের সঙ্গে অসংগতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর।বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ফ্যাসিস্টের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী টাকা লুটপাট করেছে, টাকা পাচার করেছে। এসব প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল। কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে, মিল-কারখানাগুলো বন্ধ করে দেওয়া, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা ঠিক হয়নি। তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক থেকে শুরু করে সবাই বেকার হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা সরকারের ভুল নীতি।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো দরকার। সেখানে প্রশাসক নিয়োগ করতে পারতেন। আপনি (সরকার) প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন। প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট নিয়োগ দেবেন, যাতে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিক ছাঁটাই না হয়। কিন্তু শ্রমিক ছাঁটাই করে, তাদের কিছু টাকা ধরিয়ে দিয়ে আজীবন ক্ষুধার মধ্যে রাখা— এটা মনে হয় সঠিক নীতি হয়নি। যেসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা অন্যায় করেছে, টাকা পাচার করেছে, ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে, তাদের বিচার করতে হবে।তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী ও ৩০ জন রিকশা শ্রমিক এবং অসংখ্য নাম না জানা শ্রমিক নিহত হয়েছেন। শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কার্পণ্য করে। শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। গ্যাস-বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখনো প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে। বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই।খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এটা আমরা এখনো কনফার্ম না। অ্যাকুরেট ইনফো না পেয়ে এ ব্যাপারে আমরা বলতে পারি না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাস ভাড়া বেশি, ঝুঁকি নিয়েই বিকল্প যানবাহনে যাত্রীরা
বাস ভাড়া বেশি, ঝুঁকি নিয়েই বিকল্প যানবাহনে যাত্রীরা

ঈদকে সামনে রেখে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈন উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। তবে বাস ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় Read more

চকরিয়ায় কক্সবাজার-ঢাকাগামী রেলের বিরতির দাবি
চকরিয়ায় কক্সবাজার-ঢাকাগামী রেলের বিরতির দাবি

বাংলাদেশ রেলওয়ে সাবেক সরকারের সময়ে দোহাজারী-কক্সবাজার রেলপথ স্থাপন করে। কক্সবাজারের চকরিয়া রেলওয়ে স্টেশন ৬ উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মাতারবাড়ি কয়লা Read more

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা
উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাসে Read more

যশোরের দুটি আসনে টিএস আইয়ুব–সাবুসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল
যশোরের দুটি আসনে টিএস আইয়ুব–সাবুসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে যশোর-৩ ও যশোর-৪ আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল Read more

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা
পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। রাতভর গাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন