দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্য রাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে।মার্চ ও এপ্রিল মাসে ইলিশের পোনা জাটকা সংরক্ষণের লক্ষ্যে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে সরকার। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।কয়েকজন জেলে জানান, দুই মাস অভিযানের সময় আমরা বিভিন্ন এনজিও থেকে কিস্তি থেকে টাকা উঠেয়ে অনেক ঋণগ্রস্ত হয়েছি। সরকার থেকে আমাদেরকে যে চাল দেয় সে চাল আমাদের এই বড় সংসারে হয় না। এখন অভিযান শেষে আমরা নদীতে মাছ ধরতে যাব তবে অভিযান শেষেও কিছু নৌ-পুলিশ আছে আমাদের কে অনেক হয়রানি করেন। এটা যেন বন্ধ হয় এই বিষয়ে প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা।এছাড়াও নিষিদ্ধ সময়ে জেলেরা তাদের নৌকা ও জাল মেরামত করে প্রস্তুত রেখেছেন।  নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৪০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। তবে অনেক জেলে এই সহায়তাকে অপ্রতুল বলে উল্লেখ করেছেন এবং আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা।এবিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান সময়ের কণ্ঠস্বর প্রতিনিধিকে জানান, এবারের মার্চ এপ্রিল জাটকা সংরক্ষণ অভয়াশ্রমে অভিযান সফল ভাবে সম্পন্ন হয়েছে। আশা করি এ বছর ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যান
সিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যান

নাটোরের সিংড়া উপজেলায় ভিজিডি কর্মসূচির ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি Read more

৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান
৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান

দীর্ঘ ৩৫ বছর পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের Read more

নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন

স্পেনের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত Read more

চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি চেয়ে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সন্মেলন করেছেন। ভুক্তভোগী নারী সোহেল রানা চয়েন নামের এক ছেলেকে বিয়ে Read more

এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা
এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা

ঝিনাইদহ-৪ আসনে জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী গণঅধিকার পরিষদের Read more

পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার
পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার

পঞ্চগড়ে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন