পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি শুরু হবে মে মাসের শেষদিকে। ২৫ মে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে। কুড়ি কুড়ির এই দুটি ম্যাচ বসবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন। ম্যাচগুলো বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২০০৮ সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ। ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে কুড়ি কুড়ির লড়াই।এফটিপি অনুযায়ী সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি ও পিসিবি পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে।ওই সিরিজের পর বাংলাদেশ সফর করবে পাকিস্তান। খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি কুড়ির সেই সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে—২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ বসবে ঢাকার শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজটি অবশ্য আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) নেই। তবে বিসিবি ও পিসিবির দুই সভাপতি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আনুষ্ঠানিকভাবে আলোচনা করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্তে পৌঁছেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক Read more

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সরকারের Read more

সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই
সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই

সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন আর নেই। হৃদযন্ত্রের জটিলতায় তিনি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে (ইন্না লিল্লাহি ওয়া Read more

এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক
এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের Read more

শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের Read more

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী
‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন