কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।এ নিয়ে টানা ৬ রাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।এনডিটিভি জানায়, জম্মু ও কাশ্মিরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তজুড়ে পাকিস্তানের দিক থেকে ভারী গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হয়েছে।গত ৬ রাত ধরেই জম্মু অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সেক্টরে লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার (এলওসি)-এ পাকিস্তান একতরফাভাবে গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় বাহিনী প্রতিটি স্থানে “কার্যকর জবাব” দিয়েছে।এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা।এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমবার কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। সম্প্রতি অধিকৃত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু
দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বাংলাদেশের মানুষ আগামী ১২ Read more

কুড়িগ্রামে ৯ কলেজে কেউ পাস করেনি
কুড়িগ্রামে ৯ কলেজে কেউ পাস করেনি

কুড়িগ্রামের ৯ কলেজের কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করেনি। কলেজগুলো হল নাগেশ্বরী উপজেলার কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, সমাজ কল্যাণ Read more

অলিম্পিকে দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি
অলিম্পিকে দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি

দীর্ঘ ১২৮ বছর পর অবশেষে অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। বেশ কিছুদিন ২০২৮ সালের ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট Read more

অবরুদ্ধ গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে ইসরায়েল
অবরুদ্ধ গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামলায় এখন পর্যন্ত ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্মের প্রচারককে হত্যা Read more

৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা
৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা

দীর্ঘ পাঁচ বছর ধরে অপরিষ্কার ট্যাংকের পানি ব্যবহার করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে দীর্ঘ অবহেলার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন