গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা মজুমদার নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম শহরে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে আট টায় মারা যায় বলে জানিয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ-র আগে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা। প্রত্যাশার সহপাঠী সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে আসি। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেছে। এখনো আমরা বুঝতেছিনা ঠিক কি কারনে আত্মহত্যা করল। ধারণা করছি প্রেম জনিত কারনে এমনটা করেছে। আত্মহত্যার বিষয়ে প্রত্যাশার পাশের ভবনে থাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মারেফুল বলেন, একটা কাজে আমি নিচে নামছিলাম। তখন দেখি তাকে একজন (পুরুষ) ব্যক্তি কোলে করে রিকশায় তুলছে। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেছে এমনটা জানতে পেরেছি। আত্মহত্যার কারণ এবং কিভাবে, কি হয়েছে সে বিষয়টি হয়তো রিকশায় থাকা ব্যক্তিটি বলতে পারবেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজ্জামুল হক বলেন, আমরা মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়েছি। ধারণা করছি প্রেম গঠিত কারণে আত্মহত্যা করেছে। মেয়েটির সাথে থাকা ছেলেটিকে সূত্রাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ছেলে-মেয়ে দু’জনের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তিনি আরও বলেন, পুলিশ হেফাজতে নেওয়া ছেলেটা মেয়েটার বয়ফ্রেন্ড। আমরা মেয়ের পরিবারকে খবর দিয়েছি তারা ঢাকায় আসছেন। আত্মহত্যার কারণ থানায় গেলে জানতে পারব। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবিসাসের বর্ষসেরা সাংবাদিক সময়ের কন্ঠস্বরের তৌফিক
নোবিপ্রবিসাসের বর্ষসেরা সাংবাদিক সময়ের কন্ঠস্বরের তৌফিক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) বর্ষসেরা সাংবাদিক বিশেষ প্রতিবেদন (অনলাইন)-এর পুরস্কার পেয়েছেন সময়ের কণ্ঠস্বরের ক্যাম্পাস প্রতিনিধি তৌফিক Read more

ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স
ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স

প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। ফলে এখন থেকে Read more

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল Read more

আবারও পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া!
আবারও পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া!

আওয়ামী লীগ আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র রেজা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আবারও Read more

সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস
সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন