অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দাবি করেছেন, তিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও রকম সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার (২৯ এপ্রিল ) রাত ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। এর আগে, দীপ্ত টিভি, এটিএন বাংলা এবং চ্যানেল আই- তাদের তিন সংবাদ কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।ওই পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে এমন যেকোনও সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। যে মা তার সন্তান হারিয়েছে মাত্র আট মাস আগে, যে সন্তান খুনির গুলিতে আহত হয়েছে, যে বোন-যে ভাই শহিদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে শেলের মতো বিঁধেছে সাংবাদিক তিনজনের কথা।  তিনি আরও লেখেন, ঘটনা থেকে মাত্র আট মাস দুরে দাঁড়িয়ে আমরা, খুনির বিচার হয় নাই এখনও। পশ্চিমে বিচার হওয়ার পরেও এখনও হলোকাস্ট ডিনায়াল মানুষের বুকে লাগে। আর কালকে যখন প্রশ্ন করা হলো, একজন খুনিকে খুনি বলা যাবে কিনা- এই প্রশ্ন জনতার জুলাইকেই বেমালুম নাই করে দেওয়ার একটা চেষ্টা হিসাবেই দেখেছে সবাই। প্রেস কনফারেন্সে তাদের কথাগুলো আমাকে বিস্মিত করলেও ধৈর্য নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপর মানুষ তাদের ক্ষোভ জানিয়েছে। তিন সাংবাদিকের চাকরিচ্যুতি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, প্রত্যেক চ্যানেলের নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে কী সিদ্ধান্ত নেবে- তা তাদের ব‍্যাপার। তারপরও অনলাইনে কাউকে কাউকে একটা কথা বলার চেষ্টা করতে দেখছি, আমাকে প্রশ্ন করায় চাকরি গেছে তাদের। হাস্যকর কথা। বিষয়টা যে আমি না, বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার- এটাও তারা বুঝতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী আরও লেখেন, সবার উদ্দেশে ফর দ্য রেকর্ড বলে রাখছি, তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও রকম সংশ্লিষ্টতা নেই। এই বিষয়ে সংশয় থাকলে ঐ চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করলেই সবাই সত্য জানতে পারবেন। অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো।  এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলিতে চিকিৎসককে মারধর, মোবাইল ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
হিলিতে চিকিৎসককে মারধর, মোবাইল ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

দিনাজপুরের হিলিতে হাসপাতাল থেকে রোগীর ছাড়পত্র দেওয়াকে ঘিরে মশিউর রহমান নামের এক চিকিৎসককে মারধর করে পিটিয়ে আহত করাসহ মোবাইল ছিনিয়ে Read more

দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নাহিদের
দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নাহিদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করার ঘটনায় দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত
খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

খুলনার সার্জিক্যাল এলাকায় গুলিবিদ্ধ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদার (৩৭) বর্তমানে শঙ্কামুক্ত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা Read more

ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন
ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন শেখ (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ১৯ দিন Read more

ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের একটি ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত হেনেছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন