দীর্ঘ কয়েক মাস ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিছিল-সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে মারধর-ভাঙচুরসহ নানা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রোধে শিক্ষা-সংশ্লেষবিহীন মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার।মঙ্গলবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের শিক্ষামুখী বা শ্রেণিমুখী করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কো-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া, এ ধরনের অনাহত কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মাঝে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই পেক্ষাপটে শিক্ষার্থীদের শিক্ষামুখী ও শ্রেণিমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো-কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখতে হবে। কো-কারিকুলার কার্যযক্রমের ওপর একটি তালিকা নমুনা স্বরূপ সংযুক্ত করা হলো। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি কার্যক্রম ও কো-কারিকুলার কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?
পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?

অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে Read more

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি
ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুমকি Read more

হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার
হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) রাত ১০টার Read more

সিরাজগঞ্জে ছয়টি আসনে ভোটকেন্দ্র ৯২৩ ঝুঁকিপূর্ণ ১৭৮টি
সিরাজগঞ্জে ছয়টি আসনে ভোটকেন্দ্র ৯২৩ ঝুঁকিপূর্ণ ১৭৮টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় মোট ছয়টি আসনে ভোট কেন্দ্র ৯২৩টি এর মধ্যে ১৭৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮১টিকে Read more

কাউখালীতে গাছ থেকে পড়ে আমড়া ব্যবসায়ীর মৃত্যু
কাউখালীতে গাছ থেকে পড়ে আমড়া ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে পড়ে আমড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আমরাজুরী ইউনিয়নের আশোয়া গ্রামের মকবুল শেখের Read more

সব অবৈধ অস্ত্র ধাপে ধাপে উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সব অবৈধ অস্ত্র ধাপে ধাপে উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প স্থায়ীভাবে করা হবে এবং যত অবৈধ অস্ত্র আছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন