মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং-২১৪৩ শাব্দিক অর্থে মোংলা বন্দরের শ্রমিক মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি স্টিভেডর নিয়ন্ত্রিত শ্রমিক দ্বারা পরিচালিত সংগঠন।এই শ্রমিকগণ স্টিভেডরদের নিয়ন্ত্রণে বন্দরে আগত সকল বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস-বোঝাই এর কাজ করে থাকে। মোংলা বন্দরের লাইসেন্সপ্রাপ্ত স্টিভেডরগণ এ সকল শ্রমিকদের নিয়োগ, পরিচালনা ও সকল পাওনাদি পরিশোধ করে থাকেন। মোংলা বন্দর কোন শ্রমিক নিয়োগ/পরিচালনা করে না।মোংলা বন্দরের শ্রমিক নেতাদের উপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি মূলতঃ স্টিভেডর শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।মোংলা বন্দরের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো বলেন, মোংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর। প্রতিবছর প্রায় এক হাজারের মতো বিদেশি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে আগমন করে থাকে। বাণিজ্যিক জাহাজে পণ্য খালাস-বোঝাই এর মাধ্যমে হাজার হাজার শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প-কারখানা, ইপিজেডসহ আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশের আমদানি-রপ্তানির ধারাবাহিকতা ও উত্তরোত্তর উন্নয়ন অব্যাহত রাখতে এই সমুদ্র বন্দর বিশেষ ভূমিকা পালন করে আসছে। শ্রমিকদের এ ধরনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দেশে ও বিদেশে মোংলা বন্দরের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, এ ধরনের সৃষ্ট সমস্যার ফলে যদি মোংলা বন্দরে জাহাজ আগমন কমে যায় তাহলে বন্দরের উপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক বেকার হয়ে সপরিবারে মানবেতর জীবন যাপনে বাধ্য হবে। সেই সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্থ হবে। দেশের অভ্যন্তরে ও বিদেশে বন্দরের ভাবমূর্তি সম্পর্কিত বিধায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।একই সাথে দেশ ও জাতির কল্যাণের স্বার্থে মোংলা বন্দরকে যুক্ত করে এ ধরনের অন্তকোন্দল পরিহার ও নেতিবাচক প্রচার পরিহার করে মোংলা বন্দরের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।উল্লেখ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের নেতৃত্ব নিয়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে দু’গ্রুপের মধ্যে সোমবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অপ্রিতিকর ঘটনা এড়াতে আজ মঙ্গলবার মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘ চত্বরে মোতায়ন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে ইসরায়েলে হামলা
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে ইসরায়েলে হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার (১৪ আগস্ট) তারা প্রতিরোধ করেছে। Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি
মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী Read more

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার
খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার

দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ায় যশোর সীমান্তে টহল Read more

বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ১৩ জুলাই Read more

২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার

দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৬টি আগ্নেয়াস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন