মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন চড়াও হয় পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের ওপর।খবর নিয়ে জানা যায়, মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টা থেকে কাজ শুরু করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। রাত ৮টার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যার কারণে গ্রামটির অর ঘরবাড়ি,মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠান  ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তীব্র শব্দে আশিক নামে এক খামারির  ৩ টি গরুর স্টোক করে।ঘটনার প্রত্যক্ষদর্শী আড়ালিয়া গ্রামের রফিজ মিয়া  বলেন, ‘ বিস্ফোরণ ঘটিয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল প্রায় আমার টিনসেট বাড়ির সব কিছু উড়ে যায়। শুধু আমার নয় আশপাশের অন্তত ৯০/১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দিকে বিস্ফোরণ এরপর স্থানীয় গ্রামবাসীর রোষানলে পড়ে পুলিশ বাহিনী,বোমা ডিস্পোজাল টিম,গণমাধ্যম কর্মীরা। এ সময় ডিএসবি, এনএসআই প্রতিনিধিসহ একাধিক মটর বাইক ভাঙচুর,পুলিশ লাঞ্চিতের ঘটনাও ঘটে। বিক্ষিপ্ত গ্রামবাসীদের বলেন, এত শক্তিশালী বোমা এখানে এই ভাবে নিস্ক্রিয় করা উচিত হয় নাই,আমরা ক্ষতিপূরণ দাবি করে।এই রিপোর্ট লেখা পর্যন্ত অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধারের জন্য রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটা টিম অভিযান শুরু করে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনা মাহমুদুজ্জামান জনরোষে পড়ে জানান, বোমাটা যে অবস্থায় ছিল,এখানে নিস্ক্রিয় করা ছাড়া আর কোন পথ ছিল না।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য মাকহাটি গ্রামে পারিবারিক বিরোধ ও খুনের জেরে সানা মাঝি (৪২) নামে এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে Read more

ইরান ইস্যুতে টালমাটাল ট্রাম্প, সরে যাচ্ছেন মূলনীতি থেকে
ইরান ইস্যুতে টালমাটাল ট্রাম্প, সরে যাচ্ছেন মূলনীতি থেকে

গত এক সপ্তাহে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বারবার পাল্টেছে। এর ফলে তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মেগা)’ Read more

আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নেতৃত্ব, জ্ঞান ও সচেতনতার যৌথ মঞ্চ ডিআইইউ ফার্মা ক্লাব
নেতৃত্ব, জ্ঞান ও সচেতনতার যৌথ মঞ্চ ডিআইইউ ফার্মা ক্লাব

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের নাম হয়ে উঠেছে ‘ডিআইইউ ফার্মা ক্লাব’। এটি শুধু একাডেমিক Read more

র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র
র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র

“ভাই, আমাকে ওরা মারবে... কিছু একটা করেন।” লিবিয়ার এক অজ্ঞাত বন্দিশালায় থেকে ভিডিও কলে কাঁদছিলেন কুড়িগ্রামের ইয়াকুব আলী। তার পাশেই Read more

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা
সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা

সাভারে বিরুলিয়ায় শুকুর সিকদার (৩৪) রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন