দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলী গ্রামে মরিয়মবাজার সংলগ্ন কালামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে এক পাশে সংযোগ সড়কবিহীন পড়ে আছে। ফলে আশপাশের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাঁকো ব্যবহার করে চলাচল করছেন।জানা যায়, ২০১৪ সালের ১০ মে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ৪৭ লাখ ৪২ হাজার ৭১৮ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্মাণের পর কিছুদিন ব্যবহারযোগ্য থাকলেও ২০১৭ সালের ভয়াবহ বন্যায় সেতুটির এক পাশের সংযোগ সড়ক সম্পূর্ণভাবে ভেঙে যায়। এরপর দীর্ঘ আট বছরেও সেই সড়কটি আর মেরামত করা হয়নি।বর্তমানে সেতুর একটি পাশ ব্যবহারযোগ্য থাকলেও অপর পাশে রয়ে গেছে ফাঁকা জায়গা। ফলে পারাপারের জন্য বাধ্য হয়ে স্থানীয়রা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকোর ওপর নির্ভর করছেন। বর্ষা মৌসুমে এই সাঁকো হয়ে ওঠে আরও ভয়ানক। রোগী, শিশু ও বৃদ্ধদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।এলাকাবাসী জানান, এই সেতুটি আশপাশের দশটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। প্রতিদিন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল করে এই পথে। কিন্তু রাস্তা না থাকায় সেতুটি কার্যত অকেজো হয়ে রয়েছে।স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বলেন, সেতুর এক পাশে গিয়েই থেমে যেতে হয়। কাঠের সাঁকো দিয়ে চলাচল খুবই কষ্টকর।গ্রামবাসী মহির উদ্দিন বলেন, দশটি গ্রামের মানুষ এই সেতু ব্যবহার করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুর কোনো সুফল পাচ্ছি না।ভ্যানচালক তৌহিদুল ইসলাম বলেন, কাঠের সাঁকো দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না। রোগী বা বয়স্ক মানুষ নিয়ে পার হতে গেলে আতঙ্ক লাগে।গত ২৪ ডিসেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি সরেজমিন পরিদর্শন করেন। কিন্তু এরপরেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, সেতুর সংযোগ সড়ক দ্রুত পুনর্নির্মাণ করে মানুষের দুর্ভোগ লাঘব করা হোক। নয়তো বহু অর্থে নির্মিত এই সেতু উন্নয়নের বদলে দুর্ভোগের প্রতীক হয়ে থাকবে।এ বিষয়ে জানতে চাইলে খানসামা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া চলমান টেন্ডার হলে কাজ শুরু হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী
জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান
দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান

দেশে দীর্ঘদিনের কাশির সমস্যায় ভুগছেন অনেকেই। সারাজীবন কাশির ওষুধ খেয়ে যাওয়া যেমন কষ্টকর, তেমনি তা শরীরের জন্যও সবসময় ভালো নয়। Read more

ভেদরগঞ্জে অস্ত্রসহ একজন আটক
ভেদরগঞ্জে অস্ত্রসহ একজন আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ফুয়াদ সরকার নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।  শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার Read more

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১
ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!
রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!

দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও চক্ষু চিকিৎসা প্রদান করা এক ব্যক্তিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে Read more

সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ
সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ

টাঙ্গাইলের সখীপুর অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন