কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।এনিয়ে টানা পাঁচরাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পঞ্চম রাতের মতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। আজ সকালে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উসকানির জবাব তারা “সংযত ও কার্যকর”ভাবে দিয়েছে।সূত্র জানায়, এই গোলাগুলির ঘটনা ঘটে কাশ্মিরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকায় এবং আখনূর সেক্টরের কাছে।ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “এপ্রিল ২৮-২৯ রাতের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উসকানিতে এলওসি বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে।”পাকিস্তানি সেনারা গত বৃহস্পতিবার রাত থেকে এলওসি-র বিভিন্ন ভারতীয় চৌকিতে একাধিকবার গুলিবর্ষণ করেছে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা।এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমবার কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। সম্প্রতি অধিকৃত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।এদিকে পেহেলগামের ভয়াবহ ওই হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।তাছাড়া, হামলার পরে দুই দেশই ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এতে ভারত ও পাকিস্তানের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ, ইনতাজ আলীর ব্যানার নামাল পুলিশ
পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ, ইনতাজ আলীর ব্যানার নামাল পুলিশ

ময়মনসিংহের নান্দাইলে গাছ কেটে আয় করা পারিশ্রমিকের পাওনা টাকা আদায়ে দেনাদারদের নামসহ ব্যানার টাঙিয়ে আলোচনায় আসা ইনতাজ আলীর সেই ব্যানার Read more

বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি
বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একটি চায়ের Read more

জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা
জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে Read more

ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের ঐতিহাসিক মামলা!
ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের ঐতিহাসিক মামলা!

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন একটি নজিরবিহীন আইনি সংকটের মুখে। ইউরোপের বর্তমান ও সাবেক প্রায় এক লাখ পেশাদার ফুটবলারের Read more

পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের
পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের

ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনের সঙ্গে Read more

শেখ হাসিনা ও ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
শেখ হাসিনা ও ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার ২৬০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন