কুমিল্লার বরুড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় পৃথক বজ্রপাতে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে ফাহাদ হোসেন (১৩) ও সায়মন হোসেন (১৩) নামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মেঘলা আকাশের মধ্যে শিশুরা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বরুড়া থানার ওসি নাজমুল হাসান বলেন, বজ্রপাতে আহত আরও একজন শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুই ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্বপাড়া এলাকায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে নিখিল দেবনাথ (৬৪) ও জুয়েল ভূঁইয়া (৩০) নামের দুই কৃষকের মৃত্যু হয়।পুলিশ জানায়, সকালে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।অন্যদিকে দেবিদ্বার উপজেলার সাহারপাড় গ্রামে নানার সঙ্গে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায় চতুর্থ শ্রেণির ছাত্রী মিম আক্তার (১০)। সে কোটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খান বলেন, দুপুরে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।ঘটনাগুলোয় তিনটি গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০
ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। Read more

১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের Read more

রাজধানীতে পুলিশকে কুপিয়ে আহতের ঘটনায় আটক ১০২
রাজধানীতে পুলিশকে কুপিয়ে আহতের ঘটনায় আটক ১০২

রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে পুলিশ। Read more

বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)

বিপিএলে আজ মুখোমুখি হবে নোয়াখালী ও রংপুর। ঢাকা-চট্টগ্রামের ম্যাচও রয়েছে। এছাড়া ভারত ও নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারণী ওয়ানডে হবে।ক্রিকেটনারী টি-টোয়েন্টি বিশ্বকাপ Read more

জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি

এবার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান৷ কোনো কুচক্রী মহলের দ্বারা ক্ষতির স্বীকার Read more

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ মিশন বাধাগ্রস্ত করার অভিযোগ জাতিসংঘের
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ মিশন বাধাগ্রস্ত করার অভিযোগ জাতিসংঘের

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় দুই বছর ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন