মাদারীপুরের রাজৈরে ধান কেটে নিজ বাড়ি ফেরার সময় বজ্রপাতের এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম কাজল বাড়ৈ (১৮)। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক কাজল বাড়ৈ একই গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কমলাপুর গ্রামের বাবার সঙ্গে নিজ জমি থেকে ধান কাটতে যায় কাজল। এ সময় হঠাৎ করে তুমুল বেগে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। তড়িঘড়ি করে কাটা ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন কাজল। জমি থেকে কিছু দূর যাওয়ার পরেই বিটক শব্দে বজ্রপাত পতিত হয়ে তাঁর শরীরে পড়ে। পরে কাজল মুমূর্ষু অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত্যু ঘোষণা করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, বজ্রপাত একজনের মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ
ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ

শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইশারা ভাষা, ইংরেজিতে যাকে বলে সাইন ল্যাংগুয়েজ। কিন্তু এই ইশারা Read more

কৃষক শ্রমিক জনতা লীগ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ঘোষণা
কৃষক শ্রমিক জনতা লীগ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা Read more

একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা

‘ট্রুথ সোশ্যালে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টগুলোতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে, Read more

বরিশালে জাটকা ও রেনু পোনা জব্দ
বরিশালে জাটকা ও রেনু পোনা জব্দ

বরিশালের হিজলার মেঘনা নদীর ধুর খোলা নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১২০ কেজি জাটকা ও অবৈধ জাল Read more

কুরবানির ঈদে কমবে লোডশেডিং, থাকবে না যানজট: উপদেষ্টা
কুরবানির ঈদে কমবে লোডশেডিং, থাকবে না যানজট: উপদেষ্টা

আগামী কুরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন হবে এবং যানজট থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও Read more

গৌরীপুরে সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ ও স্মারকলিপি
গৌরীপুরে সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ ও স্মারকলিপি

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বুধবার (১৬ এপ্রিল) ময়মনসিংহ গৌরীপুরে সাংবাদিকদের সমাবেশ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন