গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক মেয়র,সাবেমক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদর মেট্রো থানা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে পুবাইল মেট্রো থানা বিএনপি’র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি ও পুবাইল মেট্রো থানা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সকালে গাজীপুর মহানগর যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার ও গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।  দিন ব্যাপী নানান কর্মসূচির মধ্যে রয়েছে বাদ আসর সালনায় গাজীপুর মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা গাজীপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম এ মান্নানের কবর জিয়ারত করবেন। ২৯ এপ্রিল অধ্যাপক এম. এ মান্নানের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসূচি গ্রহন করা  হয়েছে। থাকবে  মসজিদে, মসজিদে দোয়া ও মোনজাত।২৮ ও  ২৯ তারিখে থানায় থানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তার মৃত্যু বার্ষিকীর এই  আয়োজনে অসহায় ও দুস্থ এবং  বঞ্চিতদের মাঝে রিকসা,ভ্যানগাড়ী, সেলাই মেশিন, নগদ অনুদান দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এছাড়ও অধ্যাপক এম. এ মান্নান স্যারের স্মৃতির উদ্দেশ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা  হয়েছে যা গাজীপুর জেলা বনাম মানিকগঞ্জ জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ Read more

ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম
ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শফিউল ইসলাম। নিয়মিত ঘরোয়া লিগগুলোতে খেললেও, দীর্ঘদিন ধরে জাতীয় Read more

হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর পরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ Read more

কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক
কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক

গাজীপুরের কালিয়াকৈরে সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ Read more

ক্যাম্পাস পরিচ্ছন্নতায় যবিপ্রবির কালচারাল সোসাইটি
ক্যাম্পাস পরিচ্ছন্নতায়  যবিপ্রবির কালচারাল সোসাইটি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) 'ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস' কর্মসূচি পালন করেছে ইসলামিক কালচারাল সোসাইটি (ইকাসো), যবিপ্রবি। জিএসটি গুচ্ছের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন