ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর এবার ৩ দিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহে এ যুদ্ধবিরতি পালন করা হবে।সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।প্রতিবেদন বলা হয়, বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণ উপলক্ষ্যেই এ যুদ্ধবিরতির পালন করা হবে। বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় আগামী ৭ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১০ মে রাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা) এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে।ইউক্রেনকেও এই যুদ্ধবিরতি যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে।একই সঙ্গে, যদি ইউক্রেন এই যুদ্ধবিরতি ভঙ্গ করে, তাহলে রুশ বাহিনী ‘যথাযথ ও কার্যকর প্রতিক্রিয়া’ জানাবে বলেও সতর্ক করেছে ক্রেমলিন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়
চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়

পাবনার চাটমোহর উপজেলা বিএনপি সংগঠিত করতে যাদের শ্রম, মেধা, ত্যাগ রয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন আবুল হাসেম কাজল। সবাই তাকে Read more

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবার এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। সরাসরি ব্রিটিশ-মার্কিন যৌথ সামরিক Read more

ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার
ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার

ঈদের দিন সকালে কোরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ জবাইয়ের ঠিক আগ মুহূর্তে ফেনী নদী পেরিয়ে ভারতের ভূখণ্ডে চলে যায়। প্রায় Read more

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন