পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে সোমবার (২৮ এপ্রিল) রাত ২টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। এই ফ্লাইটের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ধর্ম মন্ত্রণালয়।এবার শাহজালাল বিমানবন্দর থেকেই সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইতোমধ্যে ৮৭ হাজার হজযাত্রীর মধ্যে ৭৯ শতাংশের ভিসাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। হজ ফ্লাইট আজ থেকে শুরু হয়ে আগামী ৩১ মে পর্যন্ত চলবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন রয়েছেন। আজ সন্ধ্যায় হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে আসা শুরু করেছেন।বিমানবন্দরের এডিসি আরিফুল ইসলাম জানিয়েছেন, হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি আরবের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে সার্বক্ষণিক দুই শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও থাকবে।হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বিমান বাংলাদেশসহ মোট তিনটি এয়ারলাইন্সের ২৩২টি ফ্লাইট এ বছর হজযাত্রী পরিবহন করবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে এবং হজ ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা সৃষ্টি হয়নি। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৪ অথবা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি‌দের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশি‌দের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মাঝে বেশি হওয়ার কারণে এ Read more

সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি অটোরিকশা ডাকাতি
সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি অটোরিকশা ডাকাতি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অস্ত্রের মুখে একজনকে জিম্মি করে দুটি গ্যারেজ থেকে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতি হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার Read more

কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় একজনকে আটক করা হয়।সোমবার (০২ Read more

পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ
পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ

পবিত্র ঈদুল ফিতর মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওরে বোরো আবাদে Read more

হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার
হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন