কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালকের নাম জাহিদুল ইসলাম (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সওদাগর পাড়ার মনসুর আলমের ছেলে।হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন বলেন, সকালে কক্সবাজারমুখী একটি মালবাহী ট্রাক পানিরছড়া এলাকায় সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহন রাস্তার পাশের বিলে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।পরিদর্শক নাছির উদ্দিন আরও বলেন, স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন একই হাসপাতালে চিকিৎসাধীন।দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার
ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান নারী Read more

যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের
যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরো অন্তত তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা তৈরি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ Read more

ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ
ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছে আদালত।আজ Read more

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার Read more

আনোয়ারায় সড়কের পাশ হতে উদ্ধার দুই শিশু
আনোয়ারায় সড়কের পাশ হতে উদ্ধার দুই শিশু

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশে পরিত্যক্ত স্থানে পড়ে থাকা দুই শিশুকে ঘিরে দেশজুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, পুলিশি Read more

পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, হুঙ্কার মোদির
পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, হুঙ্কার মোদির

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ভারত কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন