দিনাজপুরের বিরামপুরে জিন তাড়ানোর কথা বলে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন ইসলাম (২৭) নামে এক কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কবিরাজকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মমতাজুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর (চান্দুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।মামলা সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত সুজন ইসলাম (২৭) একজন তান্ত্রিক, ঝাড়-ফুঁ  জানায় সে বিভিন্ন এলাকায় কবিরাজি চিকিৎসা করেন। মাঝে মধ্যে ওই গ্রামে মাদ্রাসার জন্য চাঁদা আদায় এবং ঝাঁড়-ফুঁ করতে আসতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর (চান্দুপাড়া) গ্রামে আসেন। ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরী কে দেখে তার মাকে ডেকে বলে যে, যদি তার দেওয়া পানি পড়া তার মেয়েকে পান করা হয়, তাহলে তার মেয়ের বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। জ্বীনের আঁচর হইতে রেহাই পাবে। এমন মিষ্টি কথায় ওই কিশোরীর মা তাকে সরল মনে বিশ্বাস করেন। কবিরাজকে বিশ্বাস করে ওই কিশোরীর মা পাতিলে করে পানি এনে দেন।পরে কবিরাজকে পাতিলে করে পানি দিলে ওই কিশোরীর মা কে আঙিনায় দাঁড় করে তার চার দিকে মাটিতে দাগ একে দেন। দাঁগ দিয়ে তাকে বলে যে,যদি এই দাগের বাহিরে বের হয় তাহলে জ্বীনেরা তাদের পরিবারে বড় ধরনের ক্ষতি করবে। একথা বলে জ্বীন তাড়ানোর কথা বলে ওই  কিশোরীকে নিয়ে এক পাতিল পানি সঙ্গে নিয়ে তাদের ঘরে ঢুকেন। ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে ১৪ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করেন।এসময় ওই কিশোরী চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে ওই ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়। এঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, উপজেলার পল্লীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুজন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কটিয়াদীতে ফসলি জমিতে বেপরোয়া মাটি কাটার ধ্বংসযজ্ঞ
কটিয়াদীতে ফসলি জমিতে বেপরোয়া মাটি কাটার ধ্বংসযজ্ঞ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জুড়ে কোনোভাবেই থামানো যাচ্ছে না জমির উপরিভাগ (টপসয়েল) বিক্রির মহোৎসব। প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রভাবশালীদের আশ্রয়ে পরিবেশ আইন Read more

খালেদা জিয়াকে স্বাগত জানাতে ট্রেনে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা
খালেদা জিয়াকে স্বাগত জানাতে ট্রেনে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর Read more

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী Read more

আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি Read more

এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার

দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের Read more

সোনারগাঁয়ে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু
সোনারগাঁয়ে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও জাদুঘরের সুবর্ণজয়ন্তী উৎসব। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ বৈশাখীমেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন