গাজীপুরে কালিয়াকৈর সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ও জনসম্পত্তি রক্ষায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এ কর্মসূচির মূল আয়োজক ছিলেন সভাপতিত্ব করেন। তিনি সভায় ৩১ দফা পরিকল্পনার ওপর বিস্তারিত বক্তব্য প্রদান করেন। সাইজুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষকে এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষে উপস্থিত সবাই দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্য, জনসম্পত্তি রক্ষায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি সরকারের দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই ক্যাম্পেইন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ পদক্ষেপ 
ঈদে টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ পদক্ষেপ 

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়ক নিরাপদ রাখতে ১৭টি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (২২ মে) জেলা প্রশাসকের সম্মেলন Read more

ফের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিকে হুঁশিয়ারি
ফের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিকে হুঁশিয়ারি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা ও সারাদেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা Read more

টেকনাফে উপকুলবর্তী শতাধিক বসতবাড়ি পানিবন্দি
টেকনাফে উপকুলবর্তী শতাধিক বসতবাড়ি পানিবন্দি

বৈরী আবহাওয়া, সাগর উত্তাল ও ভারী বর্ষণে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের প্রায় এক শতাধিক বসতবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। Read more

বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে
বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারায় একটি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গোপনে সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বই বিক্রির সময় স্থানীয় Read more

কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ
কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ

লক্ষ্মীপুরের কমলনগরে এক হাজারের অধিক শিক্ষার্থী ও ২৫ হাজারের বেশী মানুষ চরম দুর্ভোগে রয়েছে। মাত্র তিন কিলোমিটার রাস্তার মধ্যে একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন