পতনের আগে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিলো ইরান। আর সেই বিমান রুঁখে দিয়েছিল ইসরায়েল। এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।রোববার (২৭ এপ্রিল) দেশটির জেরুজালেমে এক কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এ সময় কথা বলেন ইরান-সিরিয়া প্রসঙ্গে।গত বছরের ৮ ডিসেম্বর ভোরবেলা দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহী যোদ্ধারা। পতন হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। রাশিয়ায় পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে যুদ্ধকবলিত সিরিয়ায় টানা ৫ দশকের বেশি সময় ধরে চলা আল-আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।সেই ঘটনা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, বিদ্রোহীরা যখন সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার দ্বারপ্রান্তে ঠিক তখনই বাশার আল আসাদকে উদ্ধারে একাধিক উড়োজাহাজ পাঠায় তেহরান। যা বেশ কয়েকটি এফ-সিক্সটিন ফাইটার জেট পাঠিয়ে মাঝ আকাশেই রুখে দেয় তেলআবিব। ফলে, দামেস্কে অবতরণ করতে না পেরে ফিরে যায় ইরানি আকাশযানগুলো।এরপর, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় রুশ ঘাঁটি থেকে মস্কো পালিয়ে যান বাশার আল আসাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিপরীতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।কনফারেন্সে এসময় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, আমরা নিরাপত্তা ঝুঁকিতে নেই, এটা নিশ্চিত করতে চাই। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ইরানি অস্ত্র যেন কোনোভাবেই হিজবুল্লাহ না পায় সেটা নিশ্চিত করবো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে জাভান হোটেলে পুলিশের অভিযানে গ্রেফতার ৭
টঙ্গীতে জাভান হোটেলে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

গাজীপুরে টঙ্গীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) রাত ১১ টায় টঙ্গীর আমতলি এলাকায় জাভান হোটেলে Read more

যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল
যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

সংস্কার নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক কথা রটানো হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটা সংস্কার হয়েছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা Read more

বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। Read more

বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১
বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে  জীপ গাড়ি খাদে পরে ঘটনাস্থলেই  ১  জন নিহত হয়েছেন।নিহতের  নাম লাল কাপ এল বম (৪৫)।তিনি Read more

তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি
তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি

ইরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।পররাষ্ট্র Read more

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন