পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে চাটমোহর রেলবাজার ব্র্যাক অফিস এলাকায় এমন ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ভুক্তভোগী ঐ গৃহবধূ। প্রতিবন্ধী গৃহবধূ স্বর্ণা খাতুন জানান, রোববার দুপুরে আমার বৃদ্ধ মায়ের সাথে আমি রেলবাজার ব্র্যাক অফিসে যাই। আমার মা ব্র্যাক সমিতির সদস্য। সেখানে গিয়ে আমার মায়ের নামে ৬০ হাজার টাকা ঋণ পাশ করিয়ে ব্র্যাক অফিসের কাউন্টার রুমে আমরা টাকা নিতে যাই। সেই রুমে আমি ও আমার বৃদ্ধ মা বসে টাকা নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। এসময় এক অপরিচিত লোক মুখে দাঁড়ি আছে সে আমাদের কাছে এসে বসলো এবং আমাকে তার মেয়ের মতো লাগে বলছিল। ব্র্যাক কাউন্টার থেকে ৬০ হাজার টাকা তুলে আনার পর কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। এতটুকু মনে আছে তার বাড়ি আটঘরিয়া বলতেছিল এবং আমাদের একটি ভ্যানে করে রেলবাজার মোড়ে নামিয়ে দিয়েছিল।ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মন্জুরুল আলম বলেন, উক্ত ঘটনার বিষয়ে ভুক্তভোগী ঐ নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীকে সনাক্তকরণ সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ার নরসিংহপুর হামিমের ৩ নম্বর গেট এলাকা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংহপুর হামিমের ৩ Read more

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ প্রস্তাব ড. ইউনূসের
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ প্রস্তাব ড. ইউনূসের

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি ‘বাস্তব রূপরেখা’ (প্র্যাকটিক্যাল রোডম্যাপ) তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার Read more

বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ
বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ। শনিবার (৩১ মে) রাত সাড়ে Read more

চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।সোমবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন