লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্ট সংবাদ সম্মেলন করেন তারা।এসময় ভুক্তভোগী পরিবার বলেন, আমরা লক্ষ্মীপুর পৌর শহরের ৭নং ওয়ার্ডস্থ মিজি বাড়ির স্থায়ী বাসিন্দা।  শহিদুল মনির রিটন ও ফিরোজ মেম্বাররা আমাদের এলাকায় এসে রাজত্ব কায়েম করে। ২ বছর আগে আমাদের সম্পত্তি বিক্রির জন্য হাসান ও ইসরাফিলের সাথে বায়না চুক্তি হয়।পরবর্তীতে তারা সেখানে সীমানা প্রাচীর ও টিনসেড ঘর নির্মাণ করতে গেলে রিটন-ফিরোজরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেওয়ায় তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। ২১ এপ্রিল বিরোধীয় জমিতে পুকুর ভরাট বন্ধে আবেদন করি। ওই আবেদনকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ করে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাই।এছাড়া তারা বলেন, রিটন ও ফিরোজ মেম্বার অভিযোগ করেছেন সমন্বয়ক পরিচয় আরিয়ান রায়হান চাঁদা দাবি করেছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ক্রেতা ইসরাফিলের ছোট ভাই আরিয়ান রায়হান। সেই সুবাধে সে জমিটি দেখতে গিয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ আরিফ, সাহাদাত হোসেন, রায়হান হোসেন, ফিরোজ আলম, নুরুল ইসলাম, আলমগীর, জাহাঙ্গীর,  মোঃ হানিফ, আরাফাত প্রমুখ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় Read more

নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২
নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২

নেত্রকোনার বারহাট্টায় ভারতীয় ৯০ বস্তা ভারতীয় শাড়ি ত্রিপিচ পণ্যসহ একটি কাভার্ডভ্যানকে জব্দ করেছে বারহাট্টা থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের Read more

টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন
টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক সার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন Read more

নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা
নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অবৈধ বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা Read more

ইসরাইলি হামলায় ইরানে ৫ সেনা নিহত, আহত ৯
ইসরাইলি হামলায় ইরানে ৫ সেনা নিহত, আহত ৯

ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমানশাহতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। তাদের হামলায় সেখানে ৫ ইরানি সেনা নিহত ও ৯ জন আহত হয়েছেন।ইরানি Read more

শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি : পরিবেশ উপদেষ্টা
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন