বরিশাল ও খুলনায় শনিবার বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল হাসিব চৌধুরীকে প্রধান করে আট সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।রোববার (২৭ এপ্রিল) বিদ্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।উপদেষ্টা বলেন, একটা ফল্ট হলো। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বিচ্ছিন্ন হয়ে গেলো। পরে ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ দেওয়া শুরু করলো। ৪০ মিনিটের মধ্যে বিদ্যুতের ব্যবস্থা করা হলো।গতকালের ঘটনায় সাতটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়েছে বলে জানান ফাওজুল কবির খান। তিনি বলেন, এগুলোর বেশিরভাগই কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র। এগুলো একবার বন্ধ হয়ে গেলে চালু হতে সময় লাগে।এছাড়া গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এর কারণ খতিয়ে দেখতে অধ্যাপক শামসুল হককে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। শহরে ও গ্রামে সমানভাবে লোডশেডিং দেওয়া হবে এবং তা সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করা হবে বলেও জানান বিদ্যুৎ উপদেষ্টা।তিনি বলেন, আপনার বাড়িতে নানা কারণে বিদ্যুৎ নাও থাকতে পারে। একটা কারণ লোডশেডিং হবে। দুইটা কারণে হতে পারে, বিদ্যুৎ উৎপাদন নাই, চাচ্ছে বেশি দিতে পারছেন না। আরেকটা কারণ হলো ট্রান্সমিশনে ইয়ে করার জন্য গ্রিডের স্ট্যাবিলিটি মেইনটেইন করার জন্য লোডশেডিং হতে পারে।ট্রান্সমিশনসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতিও ফিউজ নষ্ট হওয়া ও লোডশেডিং এর কারণ বলে উল্লেখ করেন ফাওজুল কবির খান। বলেন, আমি প্রথমেই বলছি লোডশেডিং হচ্ছে এবং হবে। এটা বুঝতে হবে অনেক সময় কারো বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণ ট্রান্সমিশনটা ফিউজ হয়ে যাওয়া।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমা রহমানের
খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমা রহমানের

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট দিয়েছেন তারেক জিয়ার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে দাদুকে নিয়ে তিনি Read more

ঋণ করে চল্লিশা: ধর্মীয় শিক্ষার অভাব বললেন শায়খ আহমাদুল্লাহ
ঋণ করে চল্লিশা: ধর্মীয় শিক্ষার অভাব বললেন শায়খ আহমাদুল্লাহ

অতি সম্প্রতি এক ঋণগ্রস্ত ব্যক্তির আত্মহননের পর তার পরিবার ঋণ করে চল্লিশা পালন করেছে। এ ঘটনাকে ধর্মীয় শিক্ষার অভাব বলে Read more

বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করতে Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে সম্প্রতি ফিরে আসা রায়হান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ Read more

১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা
১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া Read more

পেরিএনাল অ্যাবসেস কী?, সার্জারির পর যত্ন ও করণীয়
পেরিএনাল অ্যাবসেস কী?, সার্জারির পর যত্ন ও করণীয়

পেরিএনাল অ্যাবসেস বা গোদ ফোঁড়া একটি সার্জিকাল ইমার্জেন্সি অর্থাৎ রোগটি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর চিকিৎসা জরুরি। গোদ ফোঁড়ার লক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন