ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে চেইনম্যান পদে কর্মরত এক ব্যক্তি গত ৮ বছর ধরে ভুয়া পরিচয়ে সরকারি চাকরিতে বহাল রয়েছেন বলে অভিযোগ উঠেছে। সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা কবির হোসেনের নাম ও পরিচয় ব্যবহার করে এই প্রতারণার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ভূক্তভোগী কবির হোসেন।ভূক্তভোগীর ভাষ্য, ২০০৪ সালে ভূমি মন্ত্রণালয়ের অধীনে চেইনম্যান পদে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের তালিকায় (রোল নং: ব্রাহ্মণবাড়িয়া-১৮০) স্থান পান তিনি। তবে নিয়োগপত্র না পেয়ে ২০০৮ সালে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে তিনি জানতে পারেন, তার নাম ও পিতার নাম (মৃত রুস্তম আলী) ব্যবহার করে এক ব্যক্তি নবীনগর উপজেলা ভূমি অফিসে ওই পদে চাকরি করছেন।সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি আসলে কসবা উপজেলার শালদানদী জয়দেবপুরের বাসিন্দা। তিনি সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের কবির হোসেনের নাম, পরিচয়, এমনকি অন্যান্য সব তথ্য ব্যবহার করে ভূমি অফিসে চাকরি নিয়েছেন।এই ঘটনায় চরম হতাশ ও ক্ষুব্ধ কবির হোসেন দাবি করেছেন, এটি কেবল তার চাকরি হারানোর বিষয় নয়, বরং তার পরিচয়, অধিকার ও নাগরিক সত্ত্বার উপর সরাসরি আঘাত। তিনি বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নথিপত্র—যেমন সুপারিশপত্র, ওয়ারিশ সনদ, জাতীয় পরিচয়পত্র ও জমির দলিল—সহ লিখিত অভিযোগ জমা দিয়েছেন।অভিযোগের বিষয়ে অভিযুক্ত কবির হোসেন দাবি করেছেন, তিনি নিয়মিত প্রক্রিয়ায় চাকরি লাভ করেছেন এবং কবির হোসেনের অভিযোগ মিথ্যা।নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন,“এ বিষয়ে আমি অবহিত হয়েছি। যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে নির্দেশ দেন, তাহলে আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়া হবে।ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “২০০৪ সালের নিয়োগ প্রক্রিয়ায় কিছু অনিয়মের অভিযোগ আমরা আগেও পেয়েছিলাম। এই নতুন অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ।  পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে Read more

সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি বেগম (৩৫) নামে র‍্যাব সদস্যের এক স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার Read more

সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শেরে বাংলা নগর থানায় বিএনপির করা Read more

ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ জুলাই) দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে Read more

জীবনযুদ্ধ থেমে নেই দৃষ্টি প্রতিবন্ধী গণি মিয়ার!
জীবনযুদ্ধ থেমে নেই দৃষ্টি প্রতিবন্ধী গণি মিয়ার!

চোখে আলো নেই ১৮ বছর। তবুও হাত থেমে নেই আব্দুল গণি মিয়ার। বয়সের ভার, অন্ধত্ব কিংবা অসুস্থ স্ত্রী, কোনো কিছুই Read more

আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!
আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এখন চলছে ‘উন্নয়নের আগাম বার্তা’, কিন্তু প্রকৃতপক্ষে চলছে প্রকৃতির অজান্তে তার নিঃশব্দ মৃত্যু! অনুমোদন পাওয়ার আগেই বন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন