পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও বাড়ানোর প্রত্যাশা করছি।শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ একথা বলেন। ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রওশন নাহিদ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দুই দেশের রাজধানীই অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং বিভিন্ন খাতে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।”তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান।এছাড়া খাজা আসিফ বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধনকে আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান — যিনি সম্প্রতি ঢাকা থেকে ফিরে গেছেন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের নেতৃত্বে অনুষ্ঠিত ১৫ বছর পর হওয়া দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন — তিনি নিজ দেশের জাতীয় দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো এই সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের ব্যাপক উপস্থিতিতে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।হাইকমিশনার তার বক্তব্যে পাকিস্তানের সঙ্গে মজবুত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছার কথা জানান। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তার পরিবেশ তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎

কুড়িগ্রাম জেলার চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ২৬ জন প্রার্থীর Read more

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা

আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা; চলবে ১৯ মে পর্যন্ত। সরকারি প্রথম শ্রেণির চাকরির প্রবেশদ্বার বলে Read more

শহীদ নূর হোসেন দিবস আজ
শহীদ নূর হোসেন দিবস আজ

আজ ১০ নভেম্বর, নব্বইয়ের দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে Read more

আগামীকাল বিয়ে করছেন জেফার-রাফসান
আগামীকাল বিয়ে করছেন জেফার-রাফসান

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল Read more

গাজীপুরে চাঁদাবাজিসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার
গাজীপুরে চাঁদাবাজিসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে Read more

ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন
ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নওরোজ উপলক্ষে ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন