আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৬ এপ্রিল) এনসিপির চতুর্থ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম।সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কাউন্সিল সংগঠনের সকল নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে।পলিটিক্যাল কাউন্সিললের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনেরও সিদ্ধান্ত হয়। এই নির্বাহী কমিটি প্রতি তিন মাস পর অবস্থা বিবেচনায় নবায়ন, পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেবে। একইসঙ্গে এ সভায় দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত  গৃহীত হয়। ওই টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ

আজ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন, সাইকেল কিংবা হেঁটে চলাচলে উৎসাহিত করার লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব ব্যক্তিগত Read more

লাকী আপার পাঠশালা, গ্রামের আঙিনায় এক ‘স্বপ্নের আলো’
লাকী আপার পাঠশালা, গ্রামের আঙিনায় এক ‘স্বপ্নের আলো’

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম রহিমাপুর মোল্লাপাড়া। যেখানে চারদিকে সবুজ ক্ষেত-খামার, কাঁচা-পাকা রাস্তা আর দরিদ্র মানুষের নিত্যদিনের Read more

মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২
মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুরে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ১০ রাউন্ড গুলি Read more

বিশ্বের মুসলিমদের উদ্দেশে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
বিশ্বের মুসলিমদের উদ্দেশে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বার্তায় তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত Read more

‘উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো’
‘উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে দলটিকে নিষিদ্ধ করার Read more

রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন
রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন

রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ও কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন