ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার ও ৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবিতে রেললাইন অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে রাত ৮টার দিকে একটি মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হয়ে কে. আর. মার্কেট হয়ে আব্দুল জব্বার মোড়ে গিয়ে শেষ হয়।পরে শিক্ষার্থীরা রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। এ সময় ঢাকাগামী চলন্ত অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। পরে রাত ৯ টা ৫৫ মিনিটি শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা পিএসসি সংস্কারের দাবিতে ৮ দফা দাবি উত্থাপন করেন। তাদের মূল দাবির মধ্যে রয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বেই প্রশ্নফাঁসের সাথে জড়িতদের দ্রুত বহিষ্কার ও শাস্তি নিশ্চিত করা, ভবিষ্যতে ৪৬তম বিসিএস বাতিলের সম্ভাবনা দূর করা,আগামী জুলাই মাসের মধ্যে ৪৪তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফল (ভাইভায় উত্তীর্ণদের) প্রকাশ করতে হবে এবং জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথম সপ্তাহে ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা আয়োজন করতে হবে।তারা আরও দাবি করেন, ৪৫তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করতে হবে। ৪৫তম বিসিএস-এর লিখিত ফলাফল জুলাইয়ের মধ্যে প্রকাশ করে ২০২৫ সালের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। প্রত্যেকটি বিসিএসের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা পরীক্ষার নম্বর প্রকাশ করতে হবে এবং লিখিত পরীক্ষার রুটিন ন্যূনতম দুই মাস আগে প্রকাশ করতে হবে। দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসি সদস্যের সংখ্যা ২৫-৩০ জনে উন্নীত করতে হবে। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে সরাসরি খাতা দেখার ব্যবস্থা করতে হবে। ভাইভার পূর্বে ক্যাডার পছন্দক্রম পুনরায় নির্ধারণের সুযোগ দিতে হবে। বিশেষ করে ৪৪তম বিসিএসের ভাইভা চলমান থাকায়, চূড়ান্ত ফলাফলের পূর্বে পছন্দক্রম সংশোধনের সুযোগ দিতে হবে। পরবর্তী সকল বিসিএসে ভাইভার আগে পুনঃপছন্দের সুযোগ নিশ্চিত করতে হবে। চূড়ান্ত ফলাফলের আগে প্রাক-যাচাই প্রক্রিয়ার পরিকল্পনা বাতিল করতে হবে। শুধুমাত্র ফৌজদারি মামলা বা রাষ্ট্রদ্রোহিতার সুস্পষ্ট অভিযোগ ব্যতীত চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থীর গেজেট প্রকাশ আটকানো যাবে না। নন-ক্যাডার বিধি-২০২৩” বাতিল করতে হবে এবং বিসিএস ভাইভায় উত্তীর্ণ সকল প্রার্থীর চাকরির নিশ্চয়তা দিতে হবে।আন্দোলনকারী শিক্ষার্থী শতাব্দী কর জানান, ‘আমরা শিক্ষার্থীরা সবসময় আন্দোলন করতে চাই না। কিন্তু বরাবরই সাধারণ শিক্ষার্থীদের সাথে যে অন্যায়গুলো হয় তাতে আমরা মাঠে নামতে বাধ্য হই। আমরা ছাত্র সমাজ বিসিএসের ভাইভাতে ২০০ মার্কের পরিবর্তে ১০০ মার্ক রাখার দাবি জানিয়েছিলাম। কিন্তু বিসিএস পরীক্ষার কোনো সার্কুলারেই আমরা কোনো সংস্কার দেখতে পাই নি। বেকার ছাত্রসমাজের জন্য দেওয়া চাকরিতে যদি তাদের প্রয়োজনের কথাই শোনা না হয় তাহলে সেই চাকরি বা সেই সার্কুলার দেওয়ার মানে টা কি। পিএসসি কর্তৃপক্ষ বলেছে যে ৪৭ তম বিসিএস থেকে এ বিষয়টি সংস্কার করা হবে। তাহলে ৪৫ তম তে সংস্কার করতে অসুবিধা কোথায়? ৪৫ তমতে সংস্কারের পর বাকি সংস্কার করতে হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরার ঘটনায় হতাহতদের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া
উত্তরার ঘটনায় হতাহতদের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস Read more

গজারিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
গজারিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে শুটার মান্নান হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, Read more

মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

আজেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার Read more

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি হায়দার
আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি হায়দার

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে মাত্র চারদিনের ব্যবধানে সোনা জিতেছেন আরেক বাংলাদেশি প্রবাসী। নতুন করে সোনা জেতা এই বাংলাদেশির নাম মোহাম্মদ Read more

ট্রাইব্যুনালের ২২ মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাইব্যুনালের ২২ মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার Read more

Godz Casino Game Catalog and Lobby Experience Player-Fit
Godz Casino Game Catalog and Lobby Experience Player-Fit

Godz Casino Game Catalog That Matches How You Like to Play Godz Casino stands out for how quickly you can Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন