মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময়ে বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়ে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জানান, আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিল সংলগ্ন স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের শাকসবজি সংরক্ষণের সুবিধার্থে বিলের আশেপাশে দুটি হিমাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানেই সরকারি কল-কারখানা, সেখানেই দুর্নীতি শুরু হয়। দুর্নীতি বন্ধ করা গেলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলশানের বাসায় তারেক রহমান
গুলশানের বাসায় তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানে নিজ বাসভবনে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার রাত সাড়ে Read more

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার Read more

লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার
লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার

দেশজুড়ে টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টির মধ্যে আরও বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি Read more

আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী
আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী

ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীর কামাররা। সকাল থেকে গভীর রাত Read more

ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা ইতোমধ্যে শহরটিতে জড়ো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন