নরসিংদীতে হত্যা, লুট, অগ্নি সংযোগসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলমের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা এরশাদ মিয়াকে গ্রেপ্তার করে। পরে গ্রেফতারকৃত আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।এরশাদ মিয়া রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের মালেক মোল্লার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় হত্যা, অগ্নিসংযোগ, লুট, চাদবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দীর্ঘদিন যাবত সে এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিল বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বাঁশগাড়ী বাজারের   পল্লী চিকিৎসক আবদুল্লাহকে গত বছর ১ নভেম্বর রাতে এরশাদ ও তার ১০ থেকে ১২ জন সহযোগী মিলে কুপিয়ে ও এলোপাথারি কিল-ঘুষির মাধ্যমে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করে ঐ পল্লী চিকিৎসক। এই ঘটনার পর থেকে পালিয়ে যায় এরশাদসহ তার ১০ থেকে ১২ জন সহযোগী।ঘটনার পর  ভুক্তভোগী পরিবার রায়পুরা থানায় মামলা দায়ের করলে আসামিদের গ্রেপ্তারে নামে র‍্যাব ১১। এরই ধারাবাহিকতায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জব্বার জানান, হত্যাসহ একাধিক মামলার আসামি এরশাদকে গ্রেফতার করে রায়পুরা থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১১। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১
কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১

কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ির উত্তাল পয়েন্টের সাগরে নেমে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ শিক্ষার্থী। Read more

কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে
কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান Read more

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি Read more

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭
কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

মিশরের রাজধানী কায়রোয় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন Read more

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরুতে বিলম্ব
বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরুতে বিলম্ব

সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে এদিন হাজির হয়েছে বৃষ্টি। সকাল থেকেই সিলেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন