ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে। এতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাজের কিছু সুবিধাভোগী শ্রেণি ছাত্রদের বিপথে পরিচালিত করছে, প্রলোভনে ফেলছে।আজ শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার হয়েছেন। আমরাও আন্দোলন সংগ্রামে থেকেছি, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। দুই-একজন উপদেষ্টাও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের মামলা যদি প্রত্যাহার হয়ে থাকে তাহলে এই লাখ লাখ মানুষেরগুলো কেন হচ্ছে না? অতি দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানান তিনি।তিনি বলেন, শেখ হাসিনা মাদক সম্রাজ্ঞীদের এমপি বানাতেন। গডফাদার ও মাদক কারবারিই ছিলেন হাসিনার কাছে বেশি সম্মানিত। আওয়ামী লীগের ব্যবসায়ী এস আলম, সালমান এফ রহমানসহ যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ তাদের টাকা পাচারের গল্প সিন্দাবাদের গল্পকে হার মানিয়েছে। নতুন রূপ কথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে। গল্পটি রূপ কথার মতো হলেও এটি অত্যন্ত সত্য ও বাস্তব ঘটনা।যেখানে আমেরিকানরা ফ্ল্যাট কিনতে সাহস পায় না সেখানে শেখ হাসিনার এমপি-মন্ত্রীরা ফ্ল্যাট কিনেছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ পরিবারের টিউলিপ সিদ্দিকও এখান থেকে মুক্ত নয়, তিনি আবার লন্ডনের এমপি। শেখ হাসিনা তো নিজেই গর্ব করে বলতেন, তার পিয়ন নাকি বাড়িতে হেলিকপ্টার ছাড়া যায় না, সে নাকি ৪০০ কোটি টাকার মালিক। তার ঘনিষ্ঠ এস আলম তার বাড়ির কাজের লোককে দিয়ে একটি ব্যাংকের শাখা থেকে ২ হাজার কোটির বেশি টাকা লোন তুলেছেন। শেখ হাসিনা দেশ থেকে জনগণের টাকা লুট করে পুঞ্জীভূত করে পাচার করেছেন। কিছু টাকা দেশে আছে, যেটি বিভিন্ন অপকর্ম করতে ব্যবহার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।রিজভী বলেন, পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করতে গিয়ে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছিল, আন্দোলনের সেই ফ্যাসিবাদের প্রতিকৃতি ব্যবহারের কারণে শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। পতিত ফ্যাসিবাদ তার অধঃপতনের পরও পাচার করা টাকার জোরে যেমন হুমকি দিচ্ছে তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছে।তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ সরকার বিতাড়িত হওয়ার পরও তার পাচার করা টাকার যে জোর, এ জোরের বলে যেমন হুমকি দিচ্ছে তেমনি নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের নামে ৬০ লাখ মামলা দিয়েছে এই কারণে যে তিনি তার লোক দিয়ে ব্যাংক দখল করবে আর কেউ যাতে এর প্রতিবাদ না করতে পারে। তার জন্য এই মিথ্যা মামলাগুলো দিয়েছে। শুধু তাই নয়, বিএনপি নেতাকর্মীদের খুন করেছে, গুম করেছে। তার ফ্যাসিবাদের লেলিহান শিখা জ্বালিয়ে রাখার জন্য এগুলো করেছে। জুলুমের এক বহিঃপ্রকাশ ঘটিয়েছে।বিএনপির এই মুখপাত্র বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মোটামুটি আট মাস হয়ে গেছে। শেখ হাসিনা যে নির্বাচনকে কলঙ্কিত করে অদৃশ্য করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করবেন, ড. ইউনূসের কাছে এটাই জনগণের প্রত্যাশা।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী বলেন, নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে কেন মানুষের হৃদয়কে দোলাচ্ছেন? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন-এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা স্পষ্ট করেন।তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের নামে ৬০ লাখ মামলা, আমি জানি না এ মামলা প্রত্যাহার হয়েছে কি না। প্রায়ই উকিল ফোন দেয় দেখা করার জন্য। আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় লেফট-রাইট করতে হয়েছে। যত ধরনের অপমান আমাদেরকে করেছে। আমরা খুন করে মারামারি করি নাই যে আমাদের নামে মামলা হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেখ হাসিনার জজ-ম্যাজিস্ট্রেটরা আমাদের মিথ্যা মামলায় বিভিন্নভাবে অত্যাচার অপমান করেছে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম আমানুল্লাহ, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ, সদস্যসচিব ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। Read more

কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার
কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামে আসাদুজ্জামান রানা (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২০ জুন ২০২৫, শুক্রবার সকাল ৭টার Read more

সদস্য দেশগুলোর রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি: নেপালের রাষ্ট্রদূত
সদস্য দেশগুলোর রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি: নেপালের রাষ্ট্রদূত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও নেপালের অবস্থান অভিন্ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত Read more

নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী
নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী

নেত্রকোণায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এর Read more

এশিয়া কাপের সময়-ভেন্যু চূড়ান্ত, এক মাঠেই সব খেলা বাংলাদেশের
এশিয়া কাপের সময়-ভেন্যু চূড়ান্ত, এক মাঠেই সব খেলা বাংলাদেশের

২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতার আসর যে এবার সংযুক্ত আরব Read more

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন