কাশ্মীর ইস্যুতে ‘ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের তাড়ান।’ শুক্রবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি রাজ্যগুলিকে অন্যান্য অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার এবং ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র।ভারতের গুজরাটে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সুরাট থেকে আটক করা হয়। সেখানে ১০০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়। শনিবার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গুজরাট পুলিশের নেতৃত্বে, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলোর সহযোগিতায় আহমেদাবাদেও যৌথ অভিযান চালানো হয়।  সেখানে ৪৫০ জনেরও বেশি সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আটককৃতরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করে দেশে বসবাস করছিলেন।ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাটে ৫৫০ বাংলাদেশিদের আটক করা হয়েছে।  জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের পর তাদের ফেরত পাঠানো হবে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথিপত্র নিয়ে বসবাস করছিলেন। তদন্তের পর, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। টাইমস অব ইন্ডিয়া বলছে, আহমেদাবাদে, অভিযানটি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শুরু হয়।  অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন ৬ সহ একাধিক শাখার দল এটি পরিচালনা করে। ডিসিপি অজিত রাজিয়ানের মতে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। যুগ্ম-পুলিশ কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি নির্দেশে এই অভিযান চালানো হয়েছিল। তিনি বলেন, এই অভিযানের আগে- ২০২৪ সালের এপ্রিল থেকে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল, যার ফলে ১২৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং ৭৭ জনকে নির্বাসিত করা হয়েছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম
ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম

দেশের তিনটি জেলা ও একটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টা Read more

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে Read more

ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ Read more

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩০ Read more

টঙ্গিবাড়ীতে নদীভাঙন ঠেকাতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
টঙ্গিবাড়ীতে নদীভাঙন ঠেকাতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতির নদীর ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন