কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।শনিবার (২৬ এপ্রিল) রাত ৩ টার দিকে টার দিকে উখিয়ার হলদিয়া পাতাবাড়ি এলাকা হতে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।আটককৃতরা হলেন, নিহত মান্নানগং’র হত্যা মামলার প্রধান আসামী আবুল ফজল বাবুল (৩৭), ২নং আসামী মাহমুদুল হক ( ৩০) ও ০৬নং আসামী মোঃ রায়হান (১৯)র‍্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পৃথক মামলা রুজু হয়। সেই মামলায় নিহত মান্নান, রওশন আরা, শাহীনা আক্তার তারা ৩ জন নিহতের ঘটনায় তার পরিবার গত ৭ এপ্রিল উখিয়ায় থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ৩ আসামীদের আজ গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য, গত ৬ এপ্রিল রবিবার উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় ২০ শতক জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে আরো এক নারী মৃত্যুবরণ করেছিলেন।এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮), সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়েত ইসলামীর আমির। এই ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা রুজু হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!
‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পূর্ব পাড়ে গড়ে তোলা দেশের প্রথম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প এখন বিতর্ক ও অনিয়মের এক প্রতীক Read more

যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে
মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। ওই শিক্ষাবর্ষের কোনও রেকর্ডই জনসমক্ষে আনতে হবে না তাদের। Read more

ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ
ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 'জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড Read more

দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর

‘একদল যাবে, আরেকদল এসে দখল নেবে—এই অপরাজনীতির কবর রচনা করতে হবে’—এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ Read more

দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে
দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন