গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক পথচারী নিহত, চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে এম এস ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে চাপা দেয় গাড়িটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। পরে তাদের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত পথচারীর নাম ও পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি হাইওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার কার্যক্রম চালানো হয়।তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির
পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনিয়ে নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছে দলটি। রোববার (১৮ Read more

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ Read more

যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে
যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে

বাংলাদেশে একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ Read more

রজবকে পবিত্র মাস বলা হয় যে কারণে
রজবকে পবিত্র মাস বলা হয় যে কারণে

হিজরি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস রজব। এটি ইসলামের চারটি পবিত্র মাসের একটি, যে মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ এবং আত্মশুদ্ধি ও ইবাদতে Read more

কালিয়াকৈরে কেমিক্যাল পান করে শ্রমিকের আত্মহত্যা
কালিয়াকৈরে কেমিক্যাল পান করে শ্রমিকের আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় কাজের সময় বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন মো. ইদ্রিস আলী (২৩) নামের এক Read more

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু
৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। তাদের সঙ্গে ভারতের আরও দুই সাঁতারু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন