কোপা দেল রে ফাইনালের আগে রীতিমতো উত্তাল স্প্যানিশ ফুটবল। হাইভোল্টেজ এই ম্যাচের রেফারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শিরোপা লড়াই থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, বার্সেলোনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামার আগে শুক্রবার নির্ধারিত অনুশীলন সেশন ও সংবাদ সম্মেলনও বাতিল করেছে ক্লাবটি। একইসঙ্গে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও জানিয়ে দিয়েছেন, রেফারি বিতর্কে ক্লাব ডিনারে অংশগ্রহণ করবে না তার দল।শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা মৌসুমের অন্যতম মর্যাদার এই ‘এল ক্লাসিকো’ ফাইনাল। ম্যাচের আগে দুই ক্লাবের উন্মুক্ত অনুশীলন ও সংবাদ সম্মেলনের পরিকল্পনা থাকলেও রেফারিং বিতর্কের কারণে রিয়াল পুরোপুরি ক্ষুব্ধ।বিতর্কের সূত্রপাত শুক্রবার, যখন ম্যাচের দায়িত্বপ্রাপ্ত রেফারি রিকার্দো দে বুরহোস বেনগোয়েচিয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গঞ্জালেজ ফুয়ের্তেস এক সংবাদ সম্মেলনে আসেন। সেখানে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন দে বুরহোস। তিনি অভিযোগ করেন, সম্প্রতি রেফারিদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য মানসিক চাপ ও ব্যক্তিগত আক্রমণ বেড়েই চলেছে, যা সহ্য করা কঠিন।দে বুরহোস বলেন,  ‘যখন আপনার নিজের সন্তান স্কুলে গিয়ে শুনে তার বাবা একজন ‘চোর’, তখন সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। এটা খুবই কষ্টদায়ক। আমি আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করি, তার বাবা একজন সৎ মানুষ, যে ভুল করলেও সেটা ইচ্ছাকৃত নয়। আমি একজন ক্রীড়াবিদের মতোই, মানুষ হিসেবে ভুল হতেই পারে। এমন আচরণ শুধু পেশাদার ফুটবলে নয়, শিকড়ের স্তর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমরা সবাইকে অনুরোধ করছি—ভাবুন তো, আমরা কোথায় যাচ্ছি, ক্রীড়ার ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত?ভিডিও রেফারি গঞ্জালেজ অবশ্য আবেগী কথা না বলে আরও কড়া সুরে বলেন, ‘আমরা চুপ করে থাকব না। এখন সময় এসেছে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার। এটা বন্ধ না হলে, আমাদেরকেও পদক্ষেপ নিতে হবে। খুব শিগগিরই আপনারা আমাদের অবস্থান জানতে পারবেন। ইতিহাসে এমন সিদ্ধান্ত হয়তো আগে আসেনি।’এদিকে রিয়াল মাদ্রিদের দাবি, এমন আবেগঘন অবস্থায় থাকা রেফারিরা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার জন্য উপযুক্ত নন। তাই তারা রেফারি বদলের অনুরোধ জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে। কিন্তু ফেডারেশন সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দেয়, রেফারিংয়ের সিদ্ধান্তে ক্লাবগুলোর হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।এর প্রতিবাদেই রিয়াল তাদের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন ও অনুশীলন বাতিল করে দেয়। স্প্যানিশ দৈনিক মার্কার খবরে বলা হয়, রিয়াল শিবিরে ক্ষোভ এতটাই তীব্র যে তারা ম্যাচে অংশ নাও নিতে পারে। যদিও এমনটা নাও হতে পারে। তবে বিষয়টি নিয়ে ক্লাবের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রিয়াল মাদ্রিদ টিভি আবারও রেফারি দে বুরহোসকে ‘চোর’ আখ্যা দিয়ে এক বিতর্কিত প্রতিবেদন প্রচার করেছে। অপরদিকে, বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক এই অবস্থানকে সমালোচনা করে বলেন, ‘রেফারিদের ওপর এভাবে চাপ তৈরি করা ফেয়ার প্লের নীতির পরিপন্থী।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেকুয়ায় ১২০০ পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ
পেকুয়ায় ১২০০ পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ

আসন্ন ঈদকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় এক হাজার ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক Read more

Online-Casinos in Deutschland prüfen: Ein sachlicher Leitfaden für Spieler
Online-Casinos in Deutschland prüfen: Ein sachlicher Leitfaden für Spieler

Ein ansprechendes Design sagt wenig darüber aus, ob ein Online-Casino im Alltag überzeugt. Wer Angebote vergleicht, sollte genauer hinsehen: Sind Read more

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার Read more

৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর
৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর

শরীয়তপুর জেলায় সাম্প্রতিক সময়ে নৃশংস হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঘর থেকে বাইরে, হাটবাজার, গ্রাম থেকে শহরে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র Read more

কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় তিন তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহতরা হলেন, সাভারের শিমুলিয়া ইউনিয়নের Read more

নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১
নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১

নওগাঁয় হঠাৎ বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলায় এখন পর্যন্ত আটজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন