পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের ১৫ আগস্ট। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে ৮ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৪০০ টাকায় এ ইজারা চুক্তি স্বাক্ষর হয়। ইজারা পান মেসার্স সাহা ট্রেডার্স। ১১টি কিস্তিতে ইজারার মূল্য পরিশোধযোগ্য হওয়ায় এরই মধ্যে ৩টি কিস্তি পরিশোধ করা হয়েছে। কিন্তু ইজারা শুরুর আট মাসের মাথায় টোল আদায়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনায় বিপাকে পড়েছেন ইজারাদার।গত ৫ আগস্টের পর থেকে ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো। মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়ে তারা দাবি তোলে, নিম্ন আয়ের চালকদের জন্য প্রতিবার টোল পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর প্রেক্ষিতে হঠাৎ করেই  সোমবার (২১ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোষণা দেন, ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের টোল আদায় বন্ধ করা হয়েছে। এতে শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরলেও বড় ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার। এর আগে এইসব পরিবহন থেকে প্রতিবার পারাপারে ১০ টাকা টোল আদায় করা হতো।এইদিকে টোল আদায় বন্ধ হলেও চুক্তি অনুযায়ী ইজারাদারকে পুরো ইজারা মূল্য অর্থাৎ ৮ কোটি ৪৬ লাখ টাকাই সওজকে পরিশোধ করতে হবে। প্রতিদিন গড়ে যে পরিমাণ টোল আদায় হতো, তার বড় অংশই আসত ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইক থেকে। ফলে এখন প্রতিদিন গড়ে ৩০-৩৫ হাজার টাকা লোকসানের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এই প্রেক্ষিতে মেসার্স সাহা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী শশাঙ্ক কুমার সাহা সোমবারই ক্ষতিপূরণ চেয়ে পঞ্চগড় সওজের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন জমা দেন। সেখানে তিনি জানান, নতুন পরিস্থিতিতে পূর্বের চুক্তি অনুযায়ী টোল পরিচালনা করা অসম্ভব। একইসঙ্গে ক্ষতির পরিমাণ বিবেচনা করে ত্রৈমাসিক কিস্তি থেকে কর্তনের মাধ্যমে বাকি অর্থ পরিশোধের অনুমতি প্রার্থনা করেন তিনি।শশাঙ্ক কুমার সাহা বলেন, শ্রমিকদের দাবিকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ইজারা নেওয়ার পর হঠাৎ করে টোল আদায় বন্ধের সিদ্ধান্তে আমি দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতির মুখে পড়বো। এত বড় আর্থিক ক্ষতি হলে পথে বসতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে কোন কিছুই জানানো হয়নি।এই বিষয়ে পঞ্চগড় সওজ এর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, জেলা মাসিক সমন্বয় সভায় (২০ এপ্রিল) বিষয়টি উত্থাপিত হলে সেখানে এই সিদ্ধান্ত হয়। ডিসি স্যারের সিদ্ধান্তে দ্বিমত করতে পারিনি। আমি একক কোন সিদ্ধান্ত নেইনি।জেলা প্রশাসক সাবেত আলী বলেন, জনগণের পক্ষে আমরা ইজারাদারকে অনুরোধ জানিয়েছি। যেহেতু ইজারার টাকা সরকারি খাতে চলে গিয়েছে সেটা আর ফিরিয়ে আনা সম্ভব না। ইজারাদারের ক্ষতিপূরণের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কয়েকদিন আগে আপনি জনগণের পক্ষে কথা বলেছেন। এখন ইজারাদারের পক্ষে কথা বলছেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত
৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত

সৌদি আরবে অভিযান চলাকালে অভিবাসন ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেপ্তার ২৫ হাজার ৭৫৪ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক Read more

পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 
পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 

কাশ্মীর ইস্যুতে জরুরি বৈঠক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার (২ মে) দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কর্পস কমান্ডার্স Read more

ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব
ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব

ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনাদের সরে যেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর Read more

জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে কুপিয়ে বাবা-ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন– জাহাঙ্গীর শেখ (৫৭) ও তাঁর Read more

বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২
বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

ইটনায় রাস্তায় মিলল মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ
ইটনায় রাস্তায় মিলল মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন রতন মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) সকালে ইটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন