পঞ্চগড়ের দেবীগঞ্জে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘সংলাপ সভা’ আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে পঞ্চগড় জেলার যুব সমাজের বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় নিয়ে গঠনমূলক আলোচনা ও প্রস্তাব উত্থাপন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক নাজমুস সাকিব মুন এবং সঞ্চালনা করেন মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।সংলাপে ধারণাপত্র পাঠ করেন আরটিই অ্যাক্টিভিস্ট আরিফ বিল্যাহ। আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, রিইবের উপ-পরিচালক অ্যাডভোকেট রুহী নাজসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম বলেন, শুধু সমস্যা নিয়ে না ভেবে আমাদের উচিত সমাধানমুখী চিন্তা করা। যারা উচ্চশিক্ষা গ্রহণ করেছে, তাদের জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে। তবে ঝরে পড়া যুবদের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজেদের দক্ষতা বাড়িয়ে নিজেদের ভাগ্য বদল করলেই সমাজে পরিবর্তন আসবে।প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহমুদুল হাসান বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুব সমাজ। এই কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হলে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন ব্যক্তি ও সামাজিক উদ্যোগ। একটি সমস্যার বহুমাত্রিক সমাধান খুঁজে বের করাই হবে সময়ের দাবি। যারা উচ্চশিক্ষা গ্রহণ করেনি, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে দক্ষতা অর্জনে সক্ষম—তাদের নিয়েও পরিকল্পনা করা জরুরি। আবার যারা শিক্ষিত, তাদের উচিত উদ্যোগী হয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখা।সভায় বক্তারা বলেন, যুব সমাজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও কার্যকর উদ্যোগ। সংলাপে অংশগ্রহণকারীরা এই বিষয়ে একমত পোষণ করেন যে, ভবিষ্যতের জন্য যুবদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাই সময়ের দাবি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা Read more

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে Read more

ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা দলীয় কার্যালয় Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

লক্ষ্মীপুরে সাংবাদিককে জামায়াত কর্মীর প্রাণনাশের হুমকি, থানায় জিডি
লক্ষ্মীপুরে সাংবাদিককে জামায়াত কর্মীর প্রাণনাশের হুমকি, থানায় জিডি

লক্ষ্মীপুরে এক সাংবাদিক কে প্রাণনাশের হুমকি দিচ্ছে জামাল উদ্দিন নামে এক জামায়াত কর্মী।বৃহস্পতিবার (১ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত Read more

আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী
আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন